বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১ জুন : জুন মাস শুরু হতেই মধ্যবিত্তের পকেটে ধাক্কা! বাজারের অন্যান্য জিনিসের মত দাম বাড়লো রান্নার গ্যাসেরও, যা গত মাসের তুলনায় ৩১ টাকা ৫০ পয়সা বেশি। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১০৭ টাকা ৫০ পয়সা অর্থাৎ ১৯ কেজি বানিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ টাকা ৫০ পয়সা।
কলকাতায় গ্যাসের দাম প্রায় ৩২ টাকা মত বাড়লেও দিল্লী এবং চেন্নাইতে দাম বেড়েছে যথাক্রমে ৬৫ টাকা এবং ৩৭ টাকা। দেশের সবথেকে বড় তেল শোধনাগার কোম্পানি আইওসি’র পক্ষ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি হওয়াতে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। তবে, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা প্রকল্পে কোনরকম পরিবর্তন হচ্ছেনা। তিনটি গ্যাস যেভাবে বিনামূল্যে দেওয়া হতো সেই ভাবেই দেওয়া হবে।







