মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য যৌথ-বাহিনীর, উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, বোমা-বারুদ

দ্য বেঙ্গল পোস্ট
বড়সড় সাফল্যের পর :

বিশেষ প্রতিবেদক, অসম, ১৭ জুন : অসমের পশ্চিম সীমান্তে অবস্থিত চিরাং সংরক্ষিত বনাঞ্চল (Khunkharing Area) থেকে প্রচুর পরিমাণের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করল কেন্দ্র ও রাজ্যের যৌথ পুলিশ বাহিনী। গত ১৫ জুন, ৫ নং গাড়োয়াল রাইফেল, ২১০ নং কোবরা বাহিনী এবং রানীঘুলি ৬ নং এসএসবি ব্যাটালিয়নের সঙ্গে চিরাং পুলিশের যৌথ অভিযানে, চিরাং সংরক্ষিত বনাঞ্চল (Chirang Reserve Forest) থেকে মাওবাদীদের মজুত করা বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হলো বলে, বাহিনী সূত্রে জানানো হয়েছে।

[ আরও পড়ুন -   মাতঙ্গিনীর বলিদান দিবসে ছাত্র-যুব-বেকার-বঞ্চিত-প্রতারিতদের বিক্ষোভ দেখল মেদিনীপুর ]
দ্য বেঙ্গল পোস্ট
বড়সড় সাফল্যের পর :

গত এক বছরের মধ্যে এই জেলায় পুলিশের এটি দ্বিতীয় বড়সড় সাফল্য সাফল্য বলে মনে করা হচ্ছে। এদিন উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র ও গুলি-বোমার মধ্যে ছিল ১৯২ টি হ্যান্ড গ্রেনেড, ১৪ টি আরপিজি, ৫ টি হ্যান্ড মেড পিস্তল, ৩ টি হ্যান্ড মেড বন্দুক এবং শতাধিক বিভিন্ন ধরনের এ.কে ফরটি সেভেন, এসএলআর প্রভৃতি উন্নত মানের অস্ত্রশস্ত্র। চিরাং পুলিশের পক্ষ থেকে এই বাজেয়াপ্ত অস্ত্রশস্ত্র সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হয়েছে।

[ আরও পড়ুন -   আজ মাওবাদী দলের প্রতিষ্ঠা দিবস, পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তে নাশকতা রুখতে তৎপর বাহিনী ]
দ্য বেঙ্গল পোস্ট
উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র :