স্বস্তির হাওয়া অভিভাবক মহলে! নিষিদ্ধ হল ‘পাবজি’, ব্যান করা হল আরো ১১৮ টি অ্যাপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, দিল্লি, ২ সেপ্টেম্বর : দেশজুড়ে স্বস্তির হাওয়া অভিভাবক মহলে! লক্ষ লক্ষ কিশোর-কিশোরী, তরুণ-তরুণী যে গেমটির প্রতি ক্রমশ আসক্ত হয়ে পড়ছিল, সেই অনলাইন গেমটিই এবার নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ‘পাবজি’ নামক সেই ভয়ঙ্কর জনপ্রিয় গেমটি এবার ভারতে নিষিদ্ধ হল। ‘পাবজি’ সহ মোট ১১৮ টি অ্যাপ কেন্দ্রীয় সরকার দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। লাদাখ সীমান্তে সংঘাতের পরিপ্রেক্ষিতে এই কড়া পদক্ষেপ নিলো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

[ আরও পড়ুন -   "দিদিকে বলে হয়নি কাজ, রাস্তায় তাই নেমেছি আজ", গ্রুপ ডি ওয়েটিং ক্যান্ডিডেটদের দাবিতে উত্তাল হল মেদিনীপুর ]
thebengalpost.in
নিষিদ্ধ করা হল পাবজি এবং ১১৮ টি মোবাইল অ্যাপ :

গত মাসেই (আগস্টে) প্রায় ২০ লক্ষ মোবাইলে বন্ধ করে দেওয়া হয়েছিল পাবজি। কিন্তু এবার পুরো দেশ জুড়েই বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই গেম। বহুদিন ধরেই পাবজিকে “ব্যান” করা নিয়ে নানান জল্পনা চললেও বুধবার থেকেই সরকারি ভাবে নিষেধের খাতায় চলে গেলো গেমটি। গেমটির বিরুদ্ধে চীনা বিনিয়োগ সহ অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগ ছিল।

[ আরও পড়ুন -   মেদিনীপুরের বর্ষীয়ান বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, দেওয়া হল ভেন্টিলেশনে ]
thebengalpost.in
দেখে নিন নিষিদ্ধ হওয়া ১১৮ টি অ্যাপ :
thebengalpost.in
দেখে নিন নিষিদ্ধ হওয়া ১১৮ টি অ্যাপ :