মেদিনীপুরের বর্ষীয়ান বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, দেওয়া হল ভেন্টিলেশনে

thebengalpost.in
প্রয়াত হলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি (৭৭) :

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: মেদিনীপুর বিধানসভার বর্ষীয়ান বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি (৮০) গুরুতর অসুস্থ অবস্থায় দিন তিনেক আগে ভর্তি হন, এস এস কে এম হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডে। গত কয়েকদিনে প্রবীণ এই বিধায়কের অবস্থা ক্রমেই সঙ্কটজনক হয়। আজ (৬ ডিসেম্বর) বিকেল থেকে অবস্থার আরও অবনতি হয় বলে জানা যায় দলীয় সূত্রে। এরপরই, রাত্রি ঠিক ১০ টা নাগাদ হঠাৎ করে তাঁর ‘মৃত্যু খবর’ চাউর হয়ে যায়! সঙ্গে সঙ্গে তা ছোট-বড় দলীয় নেতা থেকে শুরু করে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। শহরের বিভিন্ন পার্টি অফিসে, দলীয় পতাকাও অর্ধনমিত করে রাখার কাজ শুরু হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যে জানা যায়, তিনি ‘ভেন্টিলেশনে’ আছেন, অবস্থা সংকটজনক হলেও, প্রয়াত হন নি! এরপরই বিভিন্ন সংবাদমাধ্যম, নিজেদের বিভিন্ন সূত্র ধরে সঠিক খবর জানার চেষ্টা করেন। বিভিন্ন সূত্র বিভিন্ন খবর বলে। তবে, দলীয় সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, বর্ষীয়ান বিধায়ক ভেন্টিলেশনে আছেন। অবস্থা স্থিতিশীল।

thebengalpost.in
বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   ১১ টি মোবাইল সহ ৩ ছিনতাইবাজকে গ্রেপ্তার করল কেশিয়াড়ি থানা, 'অপারেশন সাকসেসফুল' করতে সহযোগিতা মহাকুমা ও জেলা পুলিশের ]

জানা যায়, গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন মৃগেন বাবু। আছে, হাই ব্লাড সুগার এবং ব্লাড প্রেসারও। ফলে, বারবার অসুস্থ হয়েছেন তিনি। কলকাতা থেকে সুস্থ হয়ে ফিরেও এসেছেন। কিন্তু, গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা আশঙ্কাজনক হয়। প্রথমে, মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর, তাঁকে এসএসকেএম হাসপাতালের (পিজি) উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই এই মুহূর্তে তিনি সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন (ভেন্টিলেশনে) আছেন বলে জানা গেছে।

[ আরও পড়ুন -   বৃদ্ধাশ্রম থেকে কচিকাঁচার দল, শারদ উপহার সকলের জন্য, পুজোর আগে "ইচ্ছেডানা"র পরশ পেলো সবাই ]