সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা নিউজিল্যান্ড’বাসী, প্রেক্ষাগৃহে চালানো হল তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৪ আগস্ট : শেষ পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি “দিল বেচারা” মুক্তি পেলো প্রেক্ষাগৃহে। তবে সেটা ভারতের নয়, নিউজিল্যান্ডের অকল্যান্ডের হোয়েটস্ সিনেমাতে ছবিটি চালানো হয়। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ‘ভাইরাল ভায়ানি’ একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় নিউজিল্যান্ডের দর্শকরা ‘দিল বেচারা’ দেখতে গেছেন এবং সুশান্ত সিং রাজপুত’কে সম্মান জানাচ্ছেন।

দ্য বেঙ্গল পোস্ট
ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে পোস্টে জিলেস দেশাই :

[ আরও পড়ুন -   সুশান্তের শেষ সিনেমাতে "নেপোটিজম" এর শিকার বাঙালি ! নেট দুনিয়ায় উঠছে ঝড় ]

ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের অন্যতম হিন্দি রেডিও স্টেশন ‘রেডিও তারানার’ সদস্য জিলেস দেশাই প্রেক্ষাগৃহের স্ক্রিনে ফুটে ওঠা সুশান্তের ছবির সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলছেন, প্রেক্ষাগৃহে ‘দিল বেচারা’ কে দেখতে পাওয়া সৌভাগ্যবানদের দলে আছেন তাঁরা। তিনি বলেন যে, সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা জানানোটা তাঁদের দায়িত্ব। এর পরেই জিলেস সেখানকার দর্শকদের সুশান্তের উদ্দেশ্যে ৬০ সেকেন্ড নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে বলেন। এই ভিডিওটি টাইটেল দেওয়া হয় “ওয়ার্ল্ডস্ ফার্স্ট সিনেমা ট্রিবিউট টু সুশান্ত সিং রাজপুত”।

দ্য বেঙ্গল পোস্ট
ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে পোস্ট :

এই ভিডিওটি পোস্ট হওয়ার পরেই সবাই এর প্রশংসা করেন। কিছু মানুষ বলেন তারা এখনও এই প্রয়াত অভিনেতা’কে ভুলতে পারেননি, তাঁকে এখনো তারা মনে রেখেছেন। অপরদিকে, কিছু মানুষ ভিডিওটি দেখে বলেন খুবই সুন্দর একটি ভিডিও, যা হৃদয় কে স্পর্শ করে, সুশান্তের জন্য অনেক ভালোবাসা!

দ্য বেঙ্গল পোস্ট
ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে পোস্ট :

[ আরও পড়ুন -   রিহা চক্রবর্তী'র সমস্ত আর্জি খারিজ! সিবিআই তদন্তে সায় সুপ্রিম কোর্টের ]