রিহা চক্রবর্তী’র সমস্ত আর্জি খারিজ! সিবিআই তদন্তে সায় সুপ্রিম কোর্টের

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৯ আগস্ট : সমস্ত জল্পনার অবসান! অবশেষে সুশান্ত সিং এর মৃত্যুর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।এদিন মামলার শুনানিতে রিহা চক্রবর্তীর আর্জি খারিজ করা হয়েছে। তার সাথে বিহার পুলিশের তরফ থেকে করা সমস্ত এফআইআর বৈধ বলেও জানিয়ে দেওয়া হয় ভারতের শীর্ষ আদালতের পক্ষ থেকে।

দ্য বেঙ্গল পোস্ট
এ এন আই সংস্থার টুইট :

তদন্তের ভার বিহার পুলিশের হাতে যাওয়ার পর থেকেই রিহা চক্রবর্তী এবং তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যাতে সুশান্ত সিং এর মৃত্যু মামলার তদন্ত বিহার থেকে মুম্বাইতে ফিরে আসে। মুম্বাই পুলিশ তদন্ত করার পাশাপাশি যদি এই মামলার সিবিআই তদন্ত হয় তাতেও কোনো আপত্তি নেই বলে তাঁরা জানান। কিন্তু কোনো কথায় কান না দিয়েই শীর্ষ আদালত থেকে জানানো হয় বিহার পুলিশের করা সমস্ত এফআইআর বৈধ। পাশপাশি এও জানানো হয়ে যে, সুশান্ত সিং রাজপুতের বাবার দায়ের করা এফআইআর সিবিআই এর হাতে তুলে দেওয়ার অধিকার রয়েছে বিহার সরকারের। এমনকি শুধুমাত্র বিহার পুলিশ নয়, এখনও পর্যন্ত সুশান্ত সম্পর্কিত যত এফআইআর জমা পড়েছে সবকিছুরই তদন্ত করবে সিবিআই। আজ শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত মুম্বাই পুলিশের কাছে এই মৃত্যু মামলার যা যা নথি এবং তথ্য জমা পড়েছে তার সবকিছুই সিবিআই এর হাতে তুলে দিতে হবে। তবে তদন্ত ক্ষেত্রে বিহার পুলিশ এবং মুম্বাই পুলিশ উভয় পক্ষকেই সহযোগিতা করতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয় আদালত পক্ষ থেকে। এই মামলার শুনানির পর বিহারের ডিজি গুপ্তেশ্বর পান্ডে জানান যে তিনি এই রায় শুনে ভীষণ খুশি !

[ আরও পড়ুন -   প্রকাশ্যে এলো রিয়ার ১ বছরের কল ডিটেলস, মহেশ ভাট সহ কার কার সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিত ? পড়ুন ]