সর্বাধিক সংক্রমণ মেদিনীপুরে! শহর ও শহরতলী মিলিয়ে ৪০, শালবনীতে ৮ জন আক্রান্ত, জেলায় ১৯৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সর্বত্র! সুস্থতার হারও বাড়ছে স্বাভাবিক নিয়মে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাড়ার সাথে সাথে উপসর্গহীন আক্রান্তদের খুঁজে বের করা সম্ভব হচ্ছে দ্রুততার সাথে। অপরদিকে, প্রতি মুহূর্তে জেলার চিকিৎসা পরিষেবা উন্নত করতে দায়বদ্ধ জেলা স্বাস্থ্য দপ্তরও। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। এরমধ্যে, ১৩৬৯ টি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে ১০৫ (প্রতি ১০০ জনে ৮ জন) জনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং মেডিক্যাল কলেজের ভাইরাল ল্যাবরেটরিতে হওয়া আরটি-পিসিআর টেস্ট অনুযায়ী ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে, মেদিনীপুর শহর ও শহরতলী মিলিয়ে সংক্রমিত ৪০ জন! রেলশহরে ২২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, সবংয়ে ৯ জন, শালবনীতে ৮ জন এবং দাসপুর – ২ এ ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা সূত্রে আরো ৮ জন (পিংলা, লালগড়, নাড়াজোল, দাসপুর, পটাশপুর, খড়্গপুর গ্রামীণ) করোনা সংক্রমিত হয়েছেন।

thebengalpost.in
পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ১৯৩ জন :

[ আরও পড়ুন -   মেদিনীপুরের 'প্রমীলা বাহিনী' পরিচালিত সংগঠন "শালবীথি"র বিজয়া সম্মিলনী যেন শহরের সংস্কৃতি প্রেমীদের মিলনস্থল ]

স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য বিষয়ক কর্মী সহ সমস্ত প্রথম শ্রেণির করোনা যোদ্ধা মিলিয়ে সংক্রমিত হয়েছেন ১৩ জন। এছাড়াও, কোতোয়ালী থানারর অধীনে বক্সীবাজার সংলগ্ন দক্ষিনপাড়া এলাকায় এক মহিলা (৩৮) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন সঙ্গতবাজার এলাকায় একই পরিবারের ৩ জনের (শিশু কন্যা-৩, বৃদ্ধ-৬৩, বৃদ্ধ-৫৮) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শহরের ভোলাময়রা চক (পুরুষ-৩২) ও সিপাইবাজার (বৃদ্ধ-৫৮) এলাকায় দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়। মেদিনীপুর শহরের প্রথম শ্রেণির করোনা যোদ্ধা তথা কোতোয়ালী থানার ৫ জন পুলিশকর্মী ফের করোনা সংক্রমিত হয়েছেন। তবে, তাঁদের বিশেষ উপসর্গ নেই বলেই জানা গেছে। শহর সংলগ্ন খয়েরুল্লাচকে ১০ বছর ও ১৪ বছরের দুই কিশোর এবং এক তরুণীও (৩০) করোনা সংক্রমিত হয়েছেন। মেদিনীপুর সিপাইবাজার এলাকায় এক ১৫ বছরের কিশোর এবং ২৭ বছরের মহিলার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মেদিনীপুরের শরৎপল্লীতেও এক ব্যক্তি (৪৯) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।
এদিকে, মেদিনীপুর শহরতলীর গুড়গুড়িপালেও ৬ যুবকের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাসের জীবাণু। পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে ফের পরিবার সংক্রমণের ধারা অব্যাহত রেখে, মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। তিলন্তপাড়া ৯ নং বলপাই গ্রাম পঞ্চায়েতের সবংয়ে একই পরিবারের ৩ জন (এক গৃহবধূ ও তাঁর ৯ বছরের মেয়ে ও ২ বছরের শিশু পুত্র) করোনায় আক্রান্ত হয়েছেন। সবংয়ের বিষ্ণুপুর ১৩ নং সবং গ্রাম পঞ্চায়েতের এক ২৪ বছরের এক যুবতী সহ এক ৫৫ বছরের বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও, সাউথপাড়া ৮ নং সবং গ্রাম পঞ্চায়েতের এক যুবতীর (৩২) করোনা রিপোর্ট পজিটিভ আসে।

thebengalpost.in
মেদিনীপুর শহর ও শহরতলীতে ৪০ জন সংক্রমিত :

জেলা স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবারের রাতের রিপোর্ট অনুযায়ী, রেলশহর খড়্গপুরে একই দিনে ফের ২২ জন আক্রান্ত হলেন। খড়্গপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের আরামবটি এলাকার একই পরিবারের ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। খড়্গপুর শহরের ইন্দা বাজারের এক মাংস বিক্রেতা (৩০) এবং পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগের এক অস্থায়ী কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও, ঝাপেটাপুর রেল আবাসনের (Q-No. cm/10) কোয়ার্টারের একই পরিবারের ৪ জনের (মহিলা-৩২, শিশু-৫, বৃদ্ধা-৫৫, বৃদ্ধ-৬০) রিপোর্ট পজিটিভ এসেছে মঙ্গলবার (২৫ আগস্ট)। এদিকে, শালবনী ব্লকে নতুন করে ৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, পিড়াকাটা এলাকায় একই পরিবারের বাবা (৫২), মা (৪০) ও সন্তান (১৭ বছরের কিশোর) সহ ৩ জনের রিপোর্ট পজিটিভ বলে জানা গেছে। ওই পরিবারের সদস্যদের সম্প্রতি জ্বরের উপসর্গ দেখা দিয়েছিল বলে জানা গেছে। করোনা আক্রান্ত ও মৃত শিক্ষক সহ জঙ্গলমহলের পিড়াকাটা এলাকায় এই নিয়ে ৪ জনের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাসের জীবাণু।

[ আরও পড়ুন -   "ভুরিভোজ (পর্ব- ৩) : সাবরিনা ইয়াসমিনের 'চিকেন স্টাফড চাইনিজ স্টিম বান (বাও) উইদ আচারি ভেজিটেবিলস' ]