নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ২ জুলাই : মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠ থেকে বৃহস্পতিবার দুপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মৃতের নাম অশোক রানা, বয়স আনুমানিক ৪০-৪৫। মেদিনীপুর
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনের বস্তিতে থাকত ওই যুবক। যুবকের আসল বাড়ি, ঝাড়গ্রামের মানিকপাড়ার সরডিহা বলে জানা গেছে। স্থানীয়রাই এই মৃতদেহ দেখে, কোতোয়ালি থানায় খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে, তদন্তে নেমেছে পুলিশ।
ওই যুবকের স্ত্রী জানিয়েছেন, মেদিনীপুরে তার স্বামী নির্মাণ শ্রমিকের কাজ করতো। লকডাউনে কাজ ছিল না, দোকান-দানি খোলার পর দিনকয়েক সে একটি ফাস্টফুডের দোকানে কাজ করছিল। তবে টাকা-পয়সা না থাকায়, প্রচন্ড হতাশা ছিল।
কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।







