মাসের চতুর্থ এবং সপ্তাহের দ্বিতীয় লকডাউনেও অতন্দ্র প্রহরীর ভূমিকায় জেলা পুলিশ, গতকাল গ্রেপ্তার ২৭৬, মামলা ৬৮ জনের নামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: আগস্ট মাসের চতুর্থ এবং এই সপ্তাহের দ্বিতীয় লকডাউনেও অতন্দ্র প্রহরীর ভূমিকায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সকাল থেকে কড়া ভূমিকায় জেলার বিভিন্ন প্রান্তে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। ইতিমধ্যে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০-৪০ জন লকডাউন ভঙ্গকারী’কে আটক করা হয়েছে বলে জানা গেছে।

thebengalpost.in
লকডাউনের মেদিনীপুর শহর (সৌ: জেলা পুলিশ) :

[ আরও পড়ুন -   পশ্চিমবঙ্গের সর্বত্র কড়া লকডাউন, জানিয়ে দিলেন স্বরাষ্ট্রসচিব ]

এদিকে, গতকাল (২০ শে আগস্ট) মাসের তৃতীয় লকডাউনে ঘাটাল থেকে খড়্গপুর, বেলদা থেকে মেদিনীপুর সর্বত্র কঠোর ভূমিকায় দেখা গেছে পুলিশকে। প্রতিকূল আবহাওয়া এবং সংক্রমণের বাড়বাড়ন্তে এমনিতেই মানুষ গৃহবন্দী থাকাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছে। জেলা পুলিশ সেজন্যই দিনের শেষে জেলাবাসীকে ধন্যবাদ দিয়ে নিজেদের পেজে উল্লেখ করেছে, “পশ্চিম মেদিনীপুর জেলায় জনগনের সক্রিয় সহযোগিতায় আজকের লকডাউন সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি।” একইসাথে, জেলায় গতকাল লকডাউন অমান্য করার জন্য ২৭৬ জনকে আটক করা হয় বলেও জানানো হয়েছে। এদের মধ্যে ৬৮ জনের বিরুদ্ধে আইনের বিশেষ ধারায় মামলা দায়ের করা হয়।

thebengalpost.in
লকডাউনের শহর (সৌ: জেলা পুলিশ) :

[ আরও পড়ুন -   "আগে ছিল বাংলার গর্ব মমতা, এখন বাংলার গর্ব আলকায়দা" মেদিনীপুরে অগ্নিমিত্রা'র অগ্নিবাণ ]