পশ্চিমবঙ্গের সর্বত্র কড়া লকডাউন, জানিয়ে দিলেন স্বরাষ্ট্রসচিব

thebengalpost.in
কঠোর লকডাউন রাজ্যে :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২০ জুলাই : এই সপ্তাহ থেকেই, সপ্তাহে দু’দিন সারা রাজ্যে কঠোর লকডাউন শুরু হচ্ছে। চলতি সপ্তাহে, বৃহস্পতিবার ও শনিবার লকডাউন পালিত হবে। আজ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এও বললেন, প্রতি সোমবার বৈঠক করে, জানিয়ে দেওয়া হবে, ওই সপ্তাহে কোন দুদিন লকডাউন হবে। আগামী সপ্তাহে, বুধবার এবং অন্য একটি দিন লকডাউন হবে।

[ আরও পড়ুন -   জমির রেকর্ড থাকলেই আবেদন! শালবনীতে 'কৃষক বন্ধু' প্রকল্পে নাম নথিভুক্ত করার বিজ্ঞপ্তি জারি ]
thebengalpost.in
কঠোর লকডাউন রাজ্যে :

সংক্রমণে রাশ টানতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তিনি এও জানিয়েছেন, রাজ্যে করোনা হাসপাতাল ও সেফ হোম বাড়ানো হচ্ছে। বাড়ছে সুস্থতার সংখ্যাও।