পশ্চিম মেদিনীপুরের আকাশ থেকে পড়ল অত্যাশ্চর্য বস্তু, আতঙ্কিত সাধারণ মানুষ

extraordinary things fallen from sky in paschim medinipur

নিজস্ব প্রতিবেদক, চন্দ্রকোনা, ৭ সেপ্টেম্বর : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আজ সন্ধ্যা নাগাদ এক অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেল! আকাশ থেকে পড়ল অত্যাশ্চর্য বা বিস্ময়কর (extraordinary things) কিছু জিনিস, তাতে আবার সবুজ রঙের আলো জ্বলছে। তা নিয়েই নিমেষে ছড়াল আতঙ্ক ও গুজব! দেখা গেল, সাদা বাক্সের মতো কিছু টুকরো ভেঙে পড়েছে। তাতে আলো জ্বলছে দপদপ করে, সঙ্গে লালা বেলুনের মতো অংশ। বোমা কিংবা শত্রু দেশের কোনো যুদ্ধাস্ত্র বা ড্রোনের আতঙ্ক ও গুজবে মুখরিত হল, চন্দ্রকোনা থানার বালা গ্রাম। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে তদন্ত করে প্রাথমিক অনুমানে জানিয়ে দেয় ওইসব কিছু নয়! আবহাওয়া দপ্তরের ব্যবহৃত যন্ত্রাংশ।

thebengalpost.in
চন্দ্রকোনায় অত্যাশ্চর্য জিনিস পড়ল আকাশ থেকে :

[ আরও পড়ুন -   পুড়ে ছাই ৮০ কুইন্টাল ধান! পশ্চিম মেদিনীপুরের হতভাগ্য পরিবার এখন 'মুখ্যমন্ত্রী'র মুখাপেক্ষী ]

রবিবার সন্ধ্যায়, হঠাৎই গ্রামের একটি ফাঁকা জায়গায় ভেঙে পড়তে দেখা যায় এই সাদা বাক্সের টুকরোটিকে। সেই বাক্সে থাকা আলো দপদপ করে জ্বলায় বোমা কিংবা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বা ড্রোনের আতঙ্ক ছড়া গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে, সাদা বাক্সের টুকরোটি আসলে আবহাওয়া বোঝার জন্য ব্যবহৃত বেলুনের টুকরো। যার পোশাকি নাম “রেডিয়ো সেন্ডিং বেলুন”। আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝার জন্য আলিপুর আবহাওয়া দফতর থেকে এই ধরনের বেলুন ছাড়া হয়। সেই বেলুন গুলি মাটির থেকে তিরিশ কিলোমিটার ওপরে গিয়ে নিষ্ক্রিয় হয়ে যায় বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। সেই বেলুনের টুকরোই ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই পুলিশের তরফে ওই যন্ত্রাংশগুলি পাঠানো হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে। তবে যন্ত্রাংশগুলি নিয়ে কোনও রকম ভয়ের কোনও কারণ নেই বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
***আরো পড়ুন: পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচ হাজার সংক্রমণ, জেলার সর্বত্র করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল…..

[ আরও পড়ুন -   সংক্রমিত একাধিক কর্মী, আরো চার দিন বন্ধ মেদিনীপুর মেডিক্যালের ল্যাবরেটরি, রেলশহরে ৩২ জন সংক্রমিত ]