নিজস্ব প্রতিবেদক, শালবনী, ২১ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলার লেভেল ফোর করোনা হাসপাতাল শালবনীতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা! আজ (শুক্রবার) ভোররাতে (আনুমানিক ২ টো -২.৩০ টা) এক চিকিৎসাধীন রোগী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন! সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর গ্রামীণের বছর ৫৫ এর এক ব্যক্তি গত ১২ ই আগস্ট করোনা নিয়ে ভর্তি হয়েছিলেন শালবনীতে। কিছুদিন চিকিৎসা চলার পরই, গতকাল গভীর রাতে (বা আজ ভোররাতে), তিনতলায় ওয়ার্ডের পাশে একটি ছোট কেবিনে ঢুকে, গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন!

প্রসঙ্গত উল্লেখ্য, খড়্গপুর গ্রামীণের সুলতানপুর গ্রামের বছর ৪৫ এর এই ব্যক্তির নাম গোপাল ঘোড়ই বলে জানা গেছে, স্থানীয় সূত্রে। আরো জানা গেছে, ওনার শরীরে নিচের অংশে (পায়ের দিকে) একটু সমস্যা ছিল (ক্রমেই পচন ধরছিল বলে জানা যায়)! এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা ছিল। সেইসব কারণেই আত্মহত্যার ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে। শালবনী থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলেও শীর্ষ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে।
*** এই বিষয়ে এবং ওই ব্যক্তির বিষয়ে আরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা হবে পরবর্তী প্রতিবেদন… সঙ্গে থাকুন The Bengal Post ফেসবুক পেজ অথবা Whtsapp গ্রুপে।







