সংক্রমিত কর্মী, সাত দিনের জন্য বন্ধ মেদিনীপুর রেড ক্রশ, শহরে নতুন করে সংক্রমিত ১৭ জন

one health worker of midnapore red cross hospital infected by corona

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর : মেদিনীপুর শহর ও শহরতলী মিলিয়ে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ১৭ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে, জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। এর মধ্যে, মেদিনীপুর রেড ক্রশ (ভারতীয় রেড ক্রশ সোসাইটির অন্তর্গত) হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী তথা প্রথম সারির করোনা যোদ্ধাও আছেন। তবে, ওই মহিলা স্বাস্থ্যকর্মী (৪৭) উপসর্গহীন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। রবিবার, রেড ক্রশে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের আয়োজন করা হয়েছিল। তাতে, হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী’র রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায় কর্তৃপক্ষের তরফে। এছাড়াও, রেড ক্রশের ওই শিবিরে টেস্ট করানো শহরের আরো দু’জনের রিপোর্ট পজিটিভ এসেছে (৫৪ বছর বয়সী এক ব্যক্তি এবং ১০ বছরের এক নাবালিকা) বলেও জানা গেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। রবিবার (৬ সেপ্টেম্বর) জেলায় মোট ৪৫৭ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল, মোট ৬১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর টেস্টে আরো ৪৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১০৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে গতকাল (৬ সেপ্টেম্বর) রাতে।

thebengalpost.in
মেদিনীপুর রেড ক্রশ সোসাইটি ও হাসপাতাল :

[ আরও পড়ুন -   "ইউনাইটেড ন্যাশান্স ৭৫" আন্তর্জাতিক আলোচনা চক্রে ভারতবর্ষ থেকে আমন্ত্রিত মেদিনীপুরের শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী ]

মেদিনীপুর শহরের সংক্রমিত ১৭ জন (র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৬ জন ও আরটি-পিসিআরে ১ জন) এর মধ্যে রেড ক্রশে’র এক জন কর্মী সংক্রমিত হয়েছেন। কর্তৃপক্ষের তরফে দেবাশীষ দাস জানিয়েছেন, “উনি সম্পূর্ণভাবে উপসর্গহীন, তা সত্বেও রেড ক্রশ হাসপাতাল জীবাণুমুক্ত করা হচ্ছে এবং আগামী সাত দিনের জন্য (১৩ সেপ্টেম্বর পর্যন্ত) সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।” এছাড়াও, শহরের রাজাবাজার এলাকায় এক ব্যক্তি (৩৮) করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। কুইকোটা গীর্জার সন্নিকটে একই পরিবারের দুই কিশোর (১২ ও ১৬) করোনা সংক্রমিত হয়েছে বলে জানা গেছে, অপরদিকে কুইকোটা এলাকায় এক প্রৌঢ়ার (৭৫) শরীরেও পাওয়া গেছে করোনা ভাইরাসের জীবাণু। কামারআড়ায় ফের এক প্রৌঢ় (৫৩) করোনায় আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য যে, মাসখানেক আগে, এই এলাকায় (২৬ জুলাই) এক প্রৌঢ়ার মৃত্যু হয় এবং ধাপে ধাপে ওই পরিবারের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছিলেন। কোতোয়ালীর অধীনে শহরতলীর ব্রজলালচক এলাকায় এক মাঝবয়স্ক ব্যক্তি (৪৩) সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। শহরের নজরগঞ্জ এলাকার একই পরিবারের তিন জনের (৩১ ও ২৮ বছরের দুই যুবক এবং ২৪ বছরের এক যুবতী) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে রবিবারের অ্যান্টিজেন টেস্টে। মির্জাবাজার এলাকায় এক বৃদ্ধ (৬৬) এবং এক তরুণী (৩৫)’র সংক্রমিত হয়েছেন। এছাড়াও, হোমিওপ্যাথি কলেজ রোড এলাকায় এক মাঝ বয়স্ক ব্যক্তি (৪৮) কোভিড সংক্রমিত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। অন্যদিকে, আরটি-পিসিআর রিপোর্ট অনুযায়ী, শহরের রাঙামাটি সংলগ্ন নেতাজী পল্লী এলাকায় এক কিশোরী (১৭) করোনা সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ জনই উপসর্গহীন এবং স্বল্প উপসর্গযুক্ত বলে জানা যায়।
***আরো পড়ুন : কোভিড জয়ীরা প্লাজমা দান করুন, আবেদন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের…..

[ আরও পড়ুন -   রাতের অন্ধকারে ফের গুলি চলল মেদিনীপুর শহরে, জখম এক কিশোর, বিরোধীদের নিশানায় আইন-শৃঙ্খলা, তদন্তে পুলিশ ]