অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এবিটিএ, একাধিক জায়গায় পৌঁছে দেওয়া হলো ত্রাণ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর,  ২৭ মে   :   করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের সংকটকালে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)।

বিজ্ঞাপন

 

বুধবার সকালে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরিতে আয়োজিত এক ত্রাণ শিবিরে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে ৭১ টি পরিবারের হাতে ত্রাণ হিসেবে ডাল,চিনি,নুন,সুজি, সোয়াবিন, বিস্কুট, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়,জিরা গুঁড়া এবং একটি করে মাস্ক ও সাবান সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।

[ আরও পড়ুন -   "এই সময়ে ভয় পেলে চলবেনা, রোগীর আরো কাছে যেতে হবে", জেলার করোনা হাসপাতাল পরিদর্শন করে বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যকর্তা ]

এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপত্তারণ ঘোষ, সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান, জোনাল সম্পাদক শান্তনু সিনহা, সভাপতি সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব।

পাশাপাশি, একই দিনে সংগঠনের খড়্গপুর গ্রামীণ-১ নং আঞ্চলিক শাখার উদ্যোগে আই আই টি পেট্রোল পাম্পের কাছে আয়োজিত এক ত্রাণ শিবিরে ১৭৫ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক,জোন সম্পাদক সুশান্ত খাঁন, অমিতাভ দাস সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব। এছাড়া মঙ্গলবার সংগঠনের দাসপুর-২ আঞ্চলিক শাখার উদ্যোগে স্থানীয় এলাকায়ও ত্রাণ বিতরণ করা হয়।

[ আরও পড়ুন -   করোনা মোকাবিলায় এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুরের শিল্পপতি ও বণিকরা, হাসপাতাল ও সেফ হোমের পরিকাঠামো উন্নয়নে দিলেন প্রতিশ্রুতি ]