৯ আগস্ট ভারতে জাতীয় ছুটি ঘোষণার দাবি আদিবাসী সম্প্রদায়ের, মোদী’কে উদ্দেশ্য করে টুইটারে আর্জি

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৮ আগস্ট : ভারতে বিভিন্ন কারণে বিশেষ বিশেষ দিনে ছুটি থাকে, কিন্তু ৯ আগস্ট বা ১০ আগস্ট ভারতের আদিবাসীদের উদ্দেশ্য কোনো ছুটি থাকেনা। সেই জন্যেই আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ৯ আগস্ট জাতীয় ছুটি ঘোষণা করার দাবিতে আজ, শনিবার (৮ আগস্ট) টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’ কে উদ্দেশ্য করে টুইট করে “ট্রাইবাল আর্মি”।

দ্য বেঙ্গল পোস্ট
ট্রাইবাল আর্মির টুইট :

গোটা বিশ্বেই ৯ আগস্ট এবং ১০ আগস্ট আদিবাসীদের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। জাতীয় ছুটিও থাকে বিভিন্ন দেশে। কিন্তু, ভারতে বহু বছর ধরে ৯ আগস্ট আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থে জাতীয় ছুটি ঘোষণা করার দাবী জানালেও কোনো কাজ হয়নি। তাই, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম টুইটারে উল্লেখ করেই এবারে দাবি জানানো হয়েছে। তবে, প্রধানমন্ত্রী তাদের এই দাবি মেনে নেন কিনা, সেটাই এখন দেখার!
দ্য বেঙ্গল পোস্ট
ট্রাইবাল আর্মির টুইট :

[ আরও পড়ুন -   সরকারি হিসেবেই ডবল সেঞ্চুরি ঝাড়গ্রামের, নতুন করে আক্রান্ত ২৫ জন, সুস্থ হলেন ১৭ জন ]