স্বাস্থ্যকর্মীদের স্যালুট জানিয়ে “ডক্টরস ডে” তে ছুটি দিলেন মুখ্যমন্ত্রী

সায়নী দাশগুপ্ত, কলকাতা, ২৯ জুন : ডাক্তার, নার্স, প্যারাম্যাডিকেল স্টাফ যাঁরা কোভিডের বিরুদ্ধে দিন রাত লড়াই করছেন, তাঁদেরকে সম্মান জানিয়ে আগামী ১ জুলাই “ডক্টরস ডে” উপলক্ষে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, জগদ্বিখ্যাত চিকিৎসক তথা বাংলা’র রূপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিবস (মৃত্যুদিবসও এই দিনেই) উপলক্ষে পালিত হয়, ‘ডক্টরস ডে’।

দ্য বেঙ্গল পোস্ট
স্বাস্থ্যকর্মীদের স্যালুট মুখ্যমন্ত্রী’র :

সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রের কাছে আর্জি জানানো হবে এই দিনটা ডাক্তারদের সম্মান জানিয়ে যাতে ‘ন্যাশনাল হলিডে’ বা জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজও ঘোষণা করেছেন। তিনি আরো জানিয়েছেন , টেলি-মেডিসিন পরিষেবা চালু হতে পারে রাজ্যে। সাধারণ মানুষ যাতে টেলিফোনের মাধ্যমে চিকিৎসকদের পরামর্শ পান, সেজন্যই এই ভাবনা বলে জানা যায়।

[ আরও পড়ুন -   পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টুইট করে নতুন তারিখ জানালেন মুখ্যমন্ত্রী ]