সুশান্ত মৃত্যু’র জের! শুরু হলো নতুন ট্রেন্ডিং, এবার ট্রেন্ড “#বয়কট সড়ক২”

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৩ জুলাই : সুশান্ত সিং রাজপুত মারা গিয়েছেন প্রায় ২ সপ্তাহেরও বেশি সময় হোয়েছে। পুলিশি তদন্ত চলছে। যদিও, ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট বলছে আত্মহত্যাই করেছেন সুশান্ত! শরীরে পাওয়া যায়নি কোনো আঘাতের চিহ্ন, শরীরের ভেতরেও কোনো বিষক্রিয়ার অস্তিত্ব নেই। তবে, ভক্তরা এখনো সঠিক তদন্তের দাবি তুলছেন। পুলিশের তরফে, আশ্বাস দেওয়া হয়েছে ধৈর্য রাখার জন্য। কিন্তু কোনো কিছুতেই যেন ক্ষোভের আগুন নিভছে না!

thebengalpost.in
সড়ক-২ বয়কটের ডাক সুশান্ত অনুগামীদের :

সুশান্ত সিং মারা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একেরপর এক ট্রেন্ড। কখনো, ” #সিবিআই ফর সুশান্ত” , তো কখনো “#বয়কট বলিউড” এর ডাক দিচ্ছেন অনুগামীরা। সেই ডাকে সাড়াও দিচ্ছেন ভক্তরা, গোটা ভারতবর্ষ থেকে। এবার নতুন ট্রেন্ড চালু হলো ” #বয়কট সড়ক 2″। সুশান্তের ভক্তরা টুইটারে এই ট্রেন্ডটি চালু করে “সড়ক2” চলচ্চিত্রটির বিরোধিতা করছেন।

thebengalpost.in
মহেশ ভাট, আলিয়া ভাটের উপর ক্ষুব্ধ সুশান্তের ফ্যানেরা :

২৪ জুলাই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি “দিল বেচারা” প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে মুক্তি পাবে, ডিজিটাল প্ল্যাটফর্ম “হটস্টার ডিজনি তে”। স্বাভাবিক ভাবেই মন ভেঙে যায় ভক্তদের এবং এর পেছনে বলিউড ইন্ডাস্ট্রির ক্ষমতাশালী ব্যাক্তিদের হাত থাকতে পারে বলে মনে করতে শুরু করেন সুশান্তের অনুগামীরা। শুরু হয় বিরোধিতা। একের পর একে একে করন জোহর, সলমন খান, আলিয়া ভাট এবং যাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে, সবার ছবি এক এক করে বয়কট করার সিদ্ধান্ত নেয় সুশান্তের ফ্যানরা। প্রসঙ্গত, এই সময়েই ঘোষণা হয়, আলিয়া ভাটের পরবর্তী ছবি “সড়ক 2” মুক্তি পাওয়ার কথা। বলিউডের পরিচালক মহেশ ভাট এই ছবিটির পরিচালনা করেন। যাতে একই সাথে তাঁর দুই মেয়ে অর্থাৎ আলিয়া ভাট ও পূজা ভাট সহ আদিত্য রয় কাপুর, সঞ্জয় দত্ত প্রমুখকেও এই ছবিটিতে দেখা যাবে, যেটি ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ খুব সম্ভবত “হটস্টার ডিজনি তে” মুক্তি পাওয়ার কথা চলছে। এই খবরটি রটে যাওয়ার পরই শুরু হয় বিরোধিতা। শুধু মাত্র টুইটারে নয়, ভক্তরা রীতিমতো ইউটিউবে গিয়ে ছবিটির মুক্তি পাওয়া ট্রেলার টিতেও ‘ডিজলাইক’ দিয়ে আসছেন। যদিও এই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল ১০ জুলাই, কিন্তু করোনা সংকটের জেরে শেষ পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মেই সরাসরি মুক্তি পাবে। ১৯৯১ এর “সড়ক” এর সিক্যুয়েন্স চলচ্চিত্র এই ছবিটি।
thebengalpost.in
নেপোটিজমের বিরোধিতা :

উল্লেখ্য, করনার সংকটের জেরে, ইতিমধ্যেই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে অমিতাভ -আয়ুষ্মানের গুলাবো সিতাবো। এছাড়া OTT প্ল্যাটফর্মে মুক্তির ঘোষণা হয়েছে, বিদ্যা বালানের শকুন্তলা দেবী (অ্যামাজন প্রাইম), জাহ্নবী কাপুরের গুঞ্জন সাক্সেনা…দ্য কার্গিল গার্ল (নেটফ্লিক্স) এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা (ডিজনি প্লাস হটস্টার)।

[ আরও পড়ুন -   'বাজি' বাজেয়াপ্ত করতে মেদিনীপুর শহরে বিশেষ অভিযান পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও কোতোয়ালী থানার ]