দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নিউ দিল্লি, ২৩ আগস্ট : সারা দেশেই শুটিং শুরু হয়েছে, সিনেমা ও সিরিয়ালের। রবিবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী প্রকাশ জাভড়েকার একটি নির্দেশিকা জারি করেছেন,
যা শুটিং চলাকালীন সকলকে মেনে চলতে হবে। তিনি একটি ভিডিও কনফারেন্সে বলেন, “আমি আজ এই ঘোষণা করে খুব খুশি যে, আমরা চলচ্চিত্রের শুটিং এবং টিভি প্রোগ্রামের শুটিংয়ের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি প্রকাশ করছি।
গত ছয় মাসে দেশে এই শিল্পের পুরো অংশ বন্ধ ছিল। কয়েকটি রাজ্য আংশিক শুটিংয়ের অনুমতি দিয়েছে। তবে আজ আমরা স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রকের সাথে পরামর্শ করে, আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী স্ট্যান্ডার্ড অপারেটিং
পদ্ধতিটি শুরু করছি। চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাই এটিকে গ্রহণ করবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ দিক, যা অর্থনীতি এবং লক্ষ লক্ষ লোককে কর্মের যোগান দিয়েছে। তাঁরা গত চার-পাঁচ মাস ধরে চাকরি পাচ্ছিলেন না। তাই
পুনরায় কার্যক্রম আবার শুরু করার সুবিধার্থে আমরা এটি জারি করেছি।”
শুটিং ফ্লোরে যে নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলি হল-
১) ফেস মাস্ক ব্যবহার করা আবশ্যক।
২) মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ অবশ্যই থাকতে হবে।
৩) শুটিং সেটে ঢোকার সময় প্রতিদিন থার্মাল স্ক্রিনিং করতে হবে।
৪) ছয় ফুটের মতো দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে।
৫) ভিড় বা জমায়েত করা যাবেনা।
৬) দর্শকদের প্রবেশ নিষিদ্ধ।
৭) শুটিং লোকেশনে নির্দিষ্ট এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট অবশ্যই থাকবে।
৮) শুটিং সেট
মেকআপ রুম এবং ভ্যানিটি ভ্যান, ওয়াশরুম গুলি অবশ্যই প্রতিদিন স্যানিটাইজ করতে হবে।
৯) কিছু সময় অন্তর অন্তর হাত ধোয়া অভ্যাস করতে হবে। সেট এ ঢোকার সময় অবশ্যই হাতে স্যানিটাইজার দিতে হবে। কাজের জায়গায় থুতু
ফেলা যাবে না।
১০) সন্দেহভাজন ব্যক্তিকে সাময়িকভাবে আইসোলেশন থাকতে হবে ইত্যাদি।
উল্লেখ্য মার্চ মাস থেকে শুটিং এর কাজ গোটা দেশজুড়ে বন্ধ ছিল। অক্ষয় কুমারের “বেল বটম” প্রথম সিনেমা, যেটি করোনা
আবহে সুটিং সেটে শুরু হওয়া প্রথম সিনেমা। আপাতত “বেল বটমের” গোটা দল ইউকে তে শুটিংয়ের কাজে ব্যস্ত।







