শ্রীলেখার পর মিরাক্কেল থেকে বাদ গেলেন বাকি দুই বিচারকও, নতুন আসনে কোন তিনজন দেখে নিন

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৯ আগস্ট : কিছুদিন আগেই খবর প্রকাশ পায় “মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ” এর সিজনের নতুন পর্ব থেকে বাদ দেওয়া হয়েছে শ্রীলেখা মিত্রকে। এবার বাদ গেলেন বাকি দুই বিচারক রজতাভ দত্ত এবং পরান বন্দোপাধ্যায়। এবার নতুন বিচারকের আসনে বসবেন পাওলি দাম, রুদ্রনীল ঘোষ এবং সোহম চক্রবর্তী।

দ্য বেঙ্গল পোস্ট
সোহম চক্রবর্তী, পাওলি দাম এবং রুদ্রনীল ঘোষ

[ আরও পড়ুন -   দাম কমলো রান্নার গ্যাসের, আপাতত স্বস্তি মধ্যবিত্তের ]

মীরাক্কেলের প্রথমের দিকের সিজনের সাথে যুক্ত ছিলেন রুদ্রনীল। তিনি জানান, “এই অনুষ্ঠান অভিনয় নির্ভর। আর এই শোয়ের সাথে আমার আলাদা আবেগ জড়িয়ে আছে। প্রতিযোগীদের গ্রুম করার কাজও করেছি এক সময়। বিচারকের আসনেও ছিলাম”। মীরাক্কেলের পরিচালক শুভংকর চট্টোপাধ্যায় জানান, বিচারকের বিষয়ে কোনো খবর দিতে চ্যানেল কর্তৃপক্ষের থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তাই এই মুহূর্তে কিছু বলতে পারছিনা, তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরুর কথা রয়েছে।

[ আরও পড়ুন -   সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ আধিকারিক দেবশ্রী চ্যাটার্জি, নিহত আরো দুই পুলিশকর্মী ]