রাজ্যে সংক্রমণ গড়ে ৩০০০, বাড়ছে সুস্থতার হারও, অরণ্য সুন্দরী’তে ২২ জন আক্রান্ত গত চব্বিশ ঘণ্টায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ আগস্ট : গতকালের ৩০৩৫ এর পর আজ (১৫ আগস্টের বুলেটিন) রাজ্যে করোনা আক্রান্ত ৩০৭৪ জন। গত চব্বিশ ঘণ্টায় ৩০৭৪ করোনা সংক্রমিত হওয়ার সাথে সাথে সুস্থ হয়ে উঠেছেন, ২৬৪৭ জন। সুস্থতার হার ৭৩.৯১ শতাংশ! এই প্রথম রাজ্যে সুস্থতার হার এই পর্যায়ে পৌঁছেছে। গতকালও ২৫৭২ জন সুস্থ হয়েছিলেন। কাজেই এই মুহূর্তে টেস্টিং বাড়ার সাথে সাথে, আক্রান্তের সংখ্যাও বেড়েছে। অপরদিকে, উপসর্গহীন আক্রান্তের সংখ্যা নজিরবিহীনভাবে বাড়ার কারণে, সংক্রমিত ব্যক্তিরা দ্রুত সুস্থও হয়ে উঠছেন। তবে, মৃত্যুর হার প্রায় একই আছে (আড়াই শতাংশের কাছাকাছি)। গতকাল ৬০ জনের মৃত্যু হয়েছিল, আজ ৫৮ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

thebengalpost.in
রাজ্যে আক্রান্ত ও সুস্থ দুই সংখ্যাই বাড়ছে :

[ আরও পড়ুন -   ঘটনাস্থল সেই পূর্ণাপানি! শবর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী ]

অপরদিকে, ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রাম জেলাতেও করোনা সংক্রমণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের ১৫ আগস্টের করোনা বুলেটিন অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২২ জন। ফলে, ঝাড়গ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, ৬৩ জন। চিকিৎসাধীন আছেন ৭১ জন। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। ঝাড়গ্রাম শহর থেকে শুরু করে গ্রাম, সর্বত্রই এদিন সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ঝাড়গ্রাম শহর ও শহরতলীতেই ২০ জন এবং বিনপুর ও গোপীবল্লভপুরে ১ জন করে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। করোনা হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

[ আরও পড়ুন -   করোনা আক্রান্ত হলেন বিজেপি নেত্রী ও ফ্যাসন ডিজাইনর অগ্নিমিত্রা পল ]