রজ্যে ফের পূর্ণ লকডাউনের দিন বদল, মুখ্যসচিবের বিজ্ঞপ্তি জারি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ আগস্ট : রাজ্যে ফের পূর্ণ লকডাউনের (complete lockdown) দিন বদল হল। পূর্ব নির্ধারিত, ২৮ আগস্ট দিনটিতে লকডাউন হচ্ছে না। সাধারণ মানুষের স্বার্থে, এই দিনের লকডাউন তুলে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তিতে। ২৮ আগস্ট লকডাউন হলে, পর পর ৫ দিন ব্যাঙ্ক বন্ধ হয়ে যেত। তাই, ২৮ আগস্ট এর লকডাউন তুলে নেওয়া হল।

[ আরও পড়ুন -   মাসের চতুর্থ এবং সপ্তাহের দ্বিতীয় লকডাউনেও অতন্দ্র প্রহরীর ভূমিকায় জেলা পুলিশ, গতকাল গ্রেপ্তার ২৭৬, মামলা ৬৮ জনের নামে ]
thebengalpost.in
মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তি :

এর ফলে একনজরে দেখে নিন রাজ্যের পরবর্তী লকডাউনের দিনগুলি : ২০ আগস্ট বৃহস্পতিবার, ২১ আগস্ট শুক্রবার, ২৭ আগস্ট বৃহস্পতিবার এবং ৩১ আগস্ট সোমবার।