মেদিনীপুর শহরে সরকারি নির্দেশ ও সুরক্ষা বিধি মেনেই খুলেছে রেস্টুরেন্ট, মানুষের ভরসা এখনো অনলাইনেই

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১৭ জুন : সরকারি নির্দেশিকা এবং নির্দিষ্ট সুরক্ষা বিধি মেনে মেদিনীপুর শহরে ৮ ই জুন থেকে খুলেছে রেস্টুরেন্ট। এক সপ্তাহ হয়ে গেলেও, এখনো আশানুরূপ খদ্দের নেই বলে জানালেন শহরের এক রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তবে, প্রথম কয়েকদিনের তুলনায় গত দু-এক দিন ধরে রসনাপ্রিয় শহরবাসী রেস্টুরেন্টমুখী হচ্ছেন ধীরে ধীরে! যদিও অধিকাংশ জনই এখনো অনলাইন অর্ডারেই ভরসা রাখছেন।

[ আরও পড়ুন -   দু'দিনের মধ্যে জঙ্গলমহলে ফের হাতির মৃত্যু, ১০০ দিনের মধ্যে একই এলাকায় একইভাবে হাতির মৃত্যু'তে নীরব সব পক্ষই ]
দ্য বেঙ্গল পোস্ট
মেদিনীপুর শহরের এক রেস্টুরেন্ট :

শহরের এক রেস্টুরেন্টে দেখা গেল, ঢোকার আগে থার্মাল চেকিং থেকে শুরু করে হাতে স্যানিটাইজার দেওয়া এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, সবকিছুই মেনে চলা হচ্ছে। রেস্টুরেন্টের প্রত্যেক কর্মচারী মেনে চলছেন কঠোর স্বাস্থ্য বিধি। তা সত্বেও, এখনো আশানুরূপ খদ্দেরের দেখা নেই রেস্টুরেন্ট গুলিতে, রেস্টুরেন্ট কর্মচারীরা। শহরের অন্যতম প্রতিষ্ঠিত একটি রেস্টুরেন্টের কর্নধার সঞ্জিত পাল বললেন, “সরকারি নির্দেশিকা এবং যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে আমরা রেস্টুরেন্ট খুলেছি, ৮ জুন থেকে। তার আগে, অনলাইনে অর্ডারের জন্য রেস্টুরেন্ট খোলা ছিল। এই মুহূর্তে, নির্দিষ্ট সুরক্ষা বিধি মেনে মানুষ এখানে বসে খেতে পারেন। আমাদের পক্ষ থেকে সমস্ত রকম স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে।”

[ আরও পড়ুন -   স্বমহিমায় ভারতে আবার ফিরতে পারে 'পাবজি' ]

শুধুমাত্র কাস্টমারদেরই নয়, বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি সংস্থা’র ডেলিভারি বয়দেরও থার্মাল স্ক্রিনিং করার পর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে স্যানিটাইজারও।
শুনে নিন কি বললেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ :