বিশেষ প্রতিবেদক, কলকাতা, ১৫ জুলাই : করোনা আবহে’র মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল আজ (বুধবার)। ফলাফল পাওয়ার পরে, স্বাভাবিকভাবেই ছাত্র-ছাত্রীদের মনে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া নিয়ে
চিন্তা বা প্রশ্ন ছিল! সেই সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন-
১. সফল ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা নিজেদের স্কুলে ভর্তি হতে চায়, তারা ১-১০ আগস্ট এর মধ্যে ভর্তি হতে পারবে।
২.আর যারা অন্য স্কুলে ভর্তি হতে চায়, তারা ১১-৩১ আগস্টের মধ্যে অন্য স্কুলে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
তবে, ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার দরকার নেই। অভিভাবকরাই স্টুডেন্ট দের হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। শিক্ষামন্ত্রী এও জানিয়ে দিয়েছেন, ২২শে জুলাই থেকে স্কুল গুলি থেকে মার্কশিট সংগ্রহ
করতে পারবেন অভিভাবকরা। তার আগে, স্কুলের ক্যাম্পাস গুলিকে স্যানিটাইজার করা হবে।
এদিকে, আগামী শুক্রবার বিকেল সাড়ে তিনটের সময় উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। শিক্ষামন্ত্রী জানালেন, উচ্চ মাধ্যমিকে সফল হওয়ার পর অনলাইনের মাধ্যমে কলেজে ভর্তি হতে পারবে পরীক্ষার্থীরা, তবে ভর্তির তারিখ এখনও নিশ্চিত হয়নি, তবে ভর্তির সময় মার্কশিট দেখানোর প্রয়োজন নেই। কলেজে গিয়ে ক্লাস করার প্রথম দিন মার্কশিট দেখাতে হবে। তখন যদি তথ্যে গরমিল থাকে, কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।







