পশ্চিমবঙ্গে লকডাউন বাড়ানো হল ৩০ জুন পর্যন্ত, ধর্মীয় স্থান ও বিয়ে বাড়িতে ২৫ জন নিয়ে জমায়েত করা যাবে, চলবে যানবাহনও

নিজস্ব প্রতিবেদক, কলকাতা, ৮ জুন : পশ্চিমবঙ্গে লকডাউন বাড়ানো হল ৩০ জুন পর্যন্ত। মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, পরিস্থিতি বিবেচনা করে ৮ জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। সংক্রমণ বাড়তে থাকায়, সারা দেশের লকডাউনের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও বাড়ানো হল লকডাউন। তবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এই লকডাউন অনেক শিথিল। নিয়ম মেনে অফিস খুলবে, যানবাহনও চলবে। বিয়েবাড়ি কিংবা ধর্মীয় স্থানে ২৫ জন নিয়ে জমায়েত করা যাবে।” সর্বোপরি, সুরক্ষা বিধি মেনে সাধারণ মানুষকে লকডাউন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

[ আরও পড়ুন -   দশ হাজারের গন্ডি পেরিয়ে এবার বারো হাজারের দিকে দেশের করোনা সংক্রমণ, লকডাউন নিয়ে আগামী ১৬ ও ১৭ জুন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ]
দ্য বেঙ্গল পোস্ট
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

এদিকে, মুখ্যমন্ত্রী আজ পরিকাঠামো খাতে ১০৫০ কোটি ও সামাজিক প্রকল্প খাতে ৮৫০ কোটি টাকা অনুমোদনের কথা জানিয়েছেন। মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। একইসাথে আজ জুনিয়র স্বাস্থ্যকর্মীদের (ট্রেনি চিকিৎসক ও নার্স) বেতন বৃদ্ধির বিষয়েও ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ এই ঘোষণা করেছেন।

[ আরও পড়ুন -   কয়েকমাস পরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রাজেশের, স্ত্রী-কন্যাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসার কথা দিয়েছিলেন বিপুল, শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ]