দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৩ জুন : ভারতবর্ষে ভয়ঙ্করভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিগত কয়েকদিন ধরেই রেকর্ড ভাঙছে ও গড়ছে! ১০ হাজারের গন্ডি টপকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন, ১১,৪৫৮ জন। মৃত্যু হয়েছে, ৩৮৬ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ ১০ হাজার (৩,০৮,৯৯৩ জন)। শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে প্রায় ৩৮০০ জনের। মুম্বাইতেই আক্রান্ত প্রায় ৫৫ হাজার মানুষ!
এই পরিস্থিতিতে, দেশ ও বিভিন্ন রাজ্যের সার্বিক পরিস্থিতি ও লকডাউন বিষয়ে আলোচনা করতে, আগামী ১৬ ও ১৭ জুন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধানমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে।







