তমলুক-শ্রীরামপুর রাজ্য সড়কের বেহাল দশা, গভীর সমস্যায় সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক, তমলুক, ২৫ জুলাই : বছরের পর বছর কেটে গেলেও রাস্তার বেহাল দশা, সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে। বর্ষার সময় যা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এর উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অধীনে উত্তর সাউতানচক এলাকায় রাস্তা বর্তমানে “ভয়”-এর কারণ হয়ে উঠেছে স্থানীয়দের কাছে।

দ্য বেঙ্গল পোস্ট
তমলুক-শ্রীরামপুর রাজ্য সড়ক :

তমলুক-শ্রীরামপুর রাজ্যসড়কের আমতলা বাসস্ট্যান্ড থেকে নারিকেলদা বাজার হয়ে হলদিয়া-মেচাদা জাতীয় সড়কের সঙ্গে সংযোগরক্ষাকারী এই রাস্তায় যাতায়াত করেন সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে পানচাষিরা।পাশাপশি, অসুস্থ ব্যক্তিদের যাতায়াতেও নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এলাকাবাসীদের দাবি, বারবার পঞ্চায়েত সদস্য থেকে প্রধানকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি!

[ আরও পড়ুন -   নেট দুনিয়ায় ভাইরাল দুই খুদে, মাত্র ৬ বছর বয়সেই সবার মন জয় করছে তানি-মুনি ]