নেট দুনিয়ায় ভাইরাল দুই খুদে, মাত্র ৬ বছর বয়সেই সবার মন জয় করছে তানি-মুনি

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৫ জুলাই : বয়স মাত্র ৬ বছর, তাতে কি! নেট দুনিয়ায় এখন ভাইরাল মধ্যম গ্রামের এই দুই যমজ বোন, সৃষ্টি দত্ত ও শ্রেয়া দত্ত ওরফে তানি-মুনি। জনপ্রিয় গান গেয়ে ইতিমধ্যেই মাতিয়ে রেখেছে নেট দুনিয়াকে। বর্তমান যুগে, আমাদের সামাজিক মাধ্যমের সাহায্যেই সবার সাথে যোগাযোগ রাখতে হয়। গোটা বিশ্বের কোথায় কি হচ্ছে সব কিছুই জানা যায় ছোট্ট স্মার্টফোনের মাধ্যমে। সেই স্মার্টফোনের মাধ্যমেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল দুই খুদের গানের প্রতিভার ভিডিও।

দ্য বেঙ্গল পোস্ট
সংগীতচর্চায় তানি-মুনি :

শুরুটা বছর ৩ আগে। বাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবাশীষ দত্তের স্বপ্ন ছিল গায়ক হওয়ার, কিন্তু ব্যাক্তিগত সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠা হয়নি। তাই নিজের ইচ্ছে পূরণের স্বপ্ন দেখছেন দুই মেয়ের হাত ধরে। গত বছর দুর্গা পূজার মন্ডপ প্রথম গান গাইতে উঠে সকলের মন জয় করেছিল তানি-মুনি । তারপর থেকেই মেয়েদের গান রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন। বেশ আর কি! অল্প সময়ের মধ্যেই সবার পছন্দ হয়ে যায় গান গুলি। তাদের গানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এত অল্প বয়সেই মেয়েরা সিঙ্গিং স্টার হয়ে যাওয়ায় খুশি বাবা দেবাশিস দত্ত। কিছুদিন আগে লন্ডনের একটি লাইভ প্রোগ্রামে এই দুই যমজ বোন অংশগ্রহণ করেছিল।

[ আরও পড়ুন -   বিদায় ভারতরত্ন! প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত ]