ডিজিটাল হল “সবুজ দ্বীপ”! আন্দামানে হাইস্পিড ইন্টারনেটের সূচনা প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ আগস্ট : কাকাবাবু-সন্তুর হাত ধরে “সবুজ দ্বীপ”এ রহস্যের খোঁজে পাড়ি দিয়েছেন বহু পাঠক-পাঠিকা। কিন্তু এবার চিররহস্যময় এই দ্বীপরাজ্যই যেন একলহমায় খুলে দিলো সব রহস্যের জট। অবশেষে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে উঠলো ডিজিটাল, সেখানে শুরু হলো হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। যেখানে প্রতি সেকেন্ডে স্পিড থাকবে ৪০০ জিবি। আর এরই শুভসূচনা করে নতুন এক “ইতিহাস” তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

[ আরও পড়ুন -   ঝাড়গ্রামে আক্রান্ত ১৯ জন, বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা, মেয়াদ ১৬ আগস্ট পর্যন্ত ]
thebengalpost.in
আন্দামানে ইন্টারনেট :

সমুদ্রের তলা দিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় ২,৩০০ কিলোমিটার রাস্তায় সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে। যার জেরে এই দ্বীপপুঞ্জে প্রাণ পাবে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে, “এই নতুন ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার ফলে দেশের বাকি অংশের মানুষ যেভাবে ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা পাচ্ছেন, এখন থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষও তাই পাবেন। ইন্টারনেটে পড়াশোনা থেকে শুরু করে বিক্রিবাটা, সুবিধা হবে সবেরই। অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে টেলিমেডিসিন পর্যন্ত সব কিছুই এখন অনায়াসে করতে পারবেন আন্দামান-নিকোবরের বাসিন্দারা।”

[ আরও পড়ুন -   করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি ]
thebengalpost.in
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি :

এমনিতেই পর্যটননির্ভর এই দ্বীপগুলিতে ইন্টারনেট পরিষেবা যে এক প্রয়োজনীয় পদক্ষেপ তা ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, মুলভূখন্ড থেকে বিচ্ছিন্ন আন্দামান-নিকোবরে ডিজিটাল পরিষেবা চালু হওয়ায় যেন ঘুচে গেলো সমস্ত দূরত্ব!