জেলায় একই দিনে মর্মান্তিক দুটি পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের, আশঙ্কাজনক আরো ২

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট : মর্মান্তিক দুটি পথ দুর্ঘটনায় জেলায় একইদিনে প্রাণ গেল ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরো ২ জন। রবিবার দুপুর (২ টো) নাগাদ, প্রথম ঘটনাটি ঘটে গড়বেতা- ৩ নং ব্লকের চন্দ্রকোনা রোডের কাছে ডুকি এলাকায়। একটি বাইকের সঙ্গে বাঁকুড়ার সরকারি দপ্তরের (কৃষি ও সেচ দপ্তরের) একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান বাইকের চালক সহ এক আরোহী। বাইকের অপর আরোহীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে স্থানীয় দ্বারিগেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গড়বেতা থানার বুড়ামাড়া গ্রামের যে দুই বাসিন্দার মৃত্যু হয়েছে, পুলিশ সূত্রে জানা যায়, তাদের নাম হল ভোলানাথ টুডু (১৯) ও সঞ্জয় হাঁসদা (২৫)। তিনজনের মাথাতেই হেলমেট ছিলোনা বলে জানা গেছে স্থানীয় সূত্রে। বোলেরোতে থাকা সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীদের অল্প-বিস্তর চোট লাগলেও সকলেই সুরক্ষিত আছেন।

[ আরও পড়ুন -   পশ্চিম মেদিনীপুরে সুস্থ ২০০ জন, দুই মেদিনীপুরে নতুন করে আক্রান্ত ৯ জন ]
thebengalpost.in
রবিবার দুপুরে সরকারি দপ্তরের এই গাড়ির সঙ্গেই মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের :

এদিকে, রাত্রি ৯ টা নাগাদ অপর একটি দুর্ঘটনায়, মৃত্যু হয়েছে আরো এক যুবকের, আশঙ্কাজনক আরো একজন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা – ঘাটাল রাজ্য সড়কের কেঠিয়া ব্রিজে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম সিন্টু মণ্ডল। এদিন ঘাটাল থেকে চন্দ্রকোনার বাঁকা এলাকার মানিককুন্ডু গ্রামে নিজের বাড়িতে ফিরছিল সে, সঙ্গে ছিল তার বন্ধু অচিন্ত্য গোস্বামী। দ্রুতগতির বাইকটি কেঠিয়া চাতালের উপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে যায়! গুরুতর আহত হন দু’জনই। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে পাঠালে, রাস্তাতেই মৃত্যু হয় সিন্টুর।

[ আরও পড়ুন -   ক্রুদ্ধ রাহুল, ফর্মে অনুপম! পূর্বসূরীর ঢংয়েই বেফাঁস মন্তব্য, "করোনা হলে মমতাকে জড়িয়ে ধরব" ]
thebengalpost.in
ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের দুর্ঘটনা :