জানুয়ারি থেকে রাজ্যে গণ টিকাকরন সম্ভব হবে, ইঙ্গিত দিলেন কলকাতা নাইসেডের ডাইরেক্টর শান্তা দত্ত

বিজ্ঞাপন

সুদীপ্তা ঘোষ, কলকাতা, ২৬ আগস্ট : শেষ পর্যন্ত আশার আলো পশ্চিমবঙ্গ’বাসীর জন্য। যে খুশির খবর শোনার জন্য উৎকণ্ঠায় দিন কাটছিল রাজ্যবাসীর, অবশেষে সেই ইঙ্গিত দিল কলকাতা নাইসেড। আগামী জানুয়ারি মাসের মধ্যেই বাংলার হাতে আসতে চলেছে, করোনার ভ্যাকসিন, ‘কোভ্যাক্সিন’। ভারত বায়োটেক ও আইসিএমআর এর পক্ষ থেকে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, যা এখন দ্বিতীয় ট্রায়ালের মধ্যে আছে।

[ আরও পড়ুন -   করোনাকে জয় করলেন মন্ত্রী স্বপন দেবনাথ, ছাড়া পেলেন হাসপাতাল থেকে ]

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট
শান্তা দত্ত :

বাংলা ছাড়াও দিল্লি, চেন্নাই, উত্তর প্রদেশ, হায়দ্রাবাদ এবং বিভিন্ন জায়গায় আগামী জানুয়ারি মাসের মধ্যেই এই ভ্যাকসিন তুলে দেওয়া হবে গণ টিকাকরনের জন্য। ভারত বায়োটেকের ভ্যাকসিন নিয়ে আইসিএমআর এর এক বিজ্ঞানী তথা নাইসেডের ডিরেক্টর শান্তা দত্ত জানিয়েছেন, প্রথম দফার ট্রায়াল সফল হয়েছে। সেপ্টেম্বরে দ্বিতীয় দফার ট্রায়াল। পশ্চিমবঙ্গ থেকে এক লক্ষের মতো স্বেচ্ছাসেবক এই ট্রায়ালে অংশগ্রহণ করবে। শান্তা দত্ত এও জানান, ভ্যাকসিন পরীক্ষা থেকে উৎপাদন-বিপণন সবকিছুই হু (WHO) এর প্রটোকল মেনেই হবে। উল্লেখ্য, হু (WHO) এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছরের প্রথমের দিকে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে। তার সাথে সাথে, নাইসেডের এই ঘোষণায় বাংলার প্রতিটি মানুষের মনে আশার রূপালী রেখা দিয়েছে। তবে এখন প্রশ্ন এটাই, এই ভ্যাকসিন কি বিনামূল্যে পাওয়া যাবে? এর উত্তরে নাইসেড প্রধান জানান, আগামী জানুয়ারি মাসেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছ থেকে অফিশিয়াল অনুমোদন পাওয়ার পরেই গণ টিকাকরণের এই কর্মসূচি চালু করা হবে এবং তারপরেই এই সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

[ আরও পড়ুন -   এবার ঘরে বসেই পুজো দেখবে মেদিনীপুর! ডিজিটাল মাধ্যমে 'পুষ্পাঞ্জলি' ]