নিজস্ব প্রতিবেদক, শালবনী, ৫ জুন : শালবনীর বিভিন্ন অনুন্নত গ্রামের প্রায় ৭০০০ মানুষের হাতে তুলে দেওয়া হল, হোমিওপ্যাথিক প্রতিষেধক আর্সেনিকম অ্যালবাম ৩০। ‘ছত্রছায়া’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও ডাঃ তনুশ্রী প্রসাদ সিংহদেবের সহযোগিতায় বৃহস্পতিবার বীরভানপুর, বালিবাসা, বাঁশবাঁদি, জামবনি, ঢেঙ্গাশোল, টুরাপাড়া, ঢ্যাঙাশোল প্রভৃতি গ্রামে এই ওষুধ বিতরণ করা হয়। সংস্থার পক্ষে নুতন ঘোষ বললেন, “আমাদের লক্ষ্য ২০০০০ মানুষের হাতে এই ওষুধ তুলে দেওয়া।”

অপরদিকে, অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকেও এদিন, জঙ্গলমহলের শালবনী ব্লকের ৫ টি আদিবাসী অধ্যুষিত (জগন্নাথপুর, মহাশোল, ঝাঁটিয়াড়া, খেমাকাটা, জয়ন্তনগর প্রভৃতি) গ্রামের প্রায় ১০০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় করোনা প্রতিষেধক। উপস্থিত ছিলেন, বর্ষীয়ান সদস্য নিরঞ্জন সিংহ, সন্দীপ সিংহ, তন্ময় সিংহ, অতনু সিংহ প্রমুখ। এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ তাপস আচার্য।
শালবনী ব্লকের ভাউদী বীণাপাণি ক্লাবের উদ্যোগেও এই ওষুধ বিতরণ করা হয়। যাত্রা, বেঁশিয়াশোল, খসলা, ঘেঁশুয়া প্রভৃতি গ্রামের প্রায় ২০০০ মানুষের হাতে তুলে দেওয়া হয়, এই করোনা প্রতিষেধক।







