কাল বাদ পরশু থেকেই চীনা পণ্য বর্জন অভিযান, প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ গড়ার প্রথম পদক্ষেপ

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৮ জুন : সীমান্তে একের পর এক হামলায় ভারত ইতিমধ্যেই ক্ষুব্ধ, চলছে পাল্টা হামলা! এরপর চীন’কে পুরোপুরি ভাবে অর্থনৈতিক ভাবে দুর্বল করতে, ভারতে দাবি উঠেছে চীনা পণ্য বর্জনের। আগামী ১০ জুন থেকে শুরু হতে চলেছে চীন বিরোধী “ভোকাল ফর লোকাল” মিশনের প্রচার।

দ্য বেঙ্গল পোস্ট
চীণা পণ্য বর্জন :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ গড়ার প্রচেষ্টাকে বাস্তবে রূপান্তরিত করতে, ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের’ পক্ষ থেকে চীনি পণ্য বর্জন করে “ভোকাল ফর লোকাল” মিশন শুরু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। CAIT (Confederation of All India Trader’s) এর পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আগামী ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে চীনের সকল দ্রব্য বর্জন করার জন্য একটি লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার জন্য ২০২১ সালের মধ্যে ভারতকে প্রায় ১.৫ কোটি টাকার পণ্য দ্রব্য চীন থেকে আমদানি বন্ধ করতে হবে এবং এর জন্য CAIT চীন থেকে আগত প্রায় ৩০০০ জিনিসের একটি তালিকা প্রস্তুত করেছে, যেগুলো ভারত আর চীন থেকে আমদানি করতে পারবেনা। এতে ভারতের বাজারে কোনো প্রভাব পড়বেনা, কারণ সেগুলির মধ্যে বেশিরভাগ পণ্যই ভারতে উৎপাদিত হচ্ছে।

[ আরও পড়ুন -   CBI এর সমনেও 'নারুলা'! প্রথম 'খেলা'য় জিতল 'শান্তিকুঞ্জ', 'মাথা নত' না করার বার্তা 'শান্তিনিকেতন' থেকে ]

CAIT কর্মকর্তারা জানিয়েছেন, সকল ব্যাবসায়ীদের অনুরোধ করা হবে, চাইনিজ দ্রব্যের ক্রয় বন্ধ করে ভারতের নিজস্ব দ্রব্যের ক্রয় বিক্রয় শুরু করতে হবে।তবে সূত্র অনুযায়ী, যে হারে ভারতের বাজারে চীনা দ্রব্য ছেয়ে আছে এবং যে ভাবে ভারতীয়রা এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেই দিক থেকে চীনা পণ্য সম্পূর্ণ রূপে বর্জন করতে আরও অনেক সময় লাগতে পারে!

[ আরও পড়ুন -   নাম বিতর্কে পিছু হটল IIT খড়্গপুর! সমাবর্তনে উপস্থিত থাকলেও হাসপাতাল উদ্বোধন করছেন না প্রধানমন্ত্রী ]