নাম বিতর্কে পিছু হটল IIT খড়্গপুর! সমাবর্তনে উপস্থিত থাকলেও হাসপাতাল উদ্বোধন করছেন না প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৩ ফেব্রুয়ারি: ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ৬৬ তম সমাবর্তন (66th Annual Convocation) অনুষ্ঠান উদযাপিত হতে চলেছে আজ, ২৩ শে ফেব্রুয়ারি। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। ভার্চুয়ালি বা অনলাইন মাধ্যমে উপস্থিত থাকবেন তিনি। এই অনুষ্ঠান থেকেই তাঁর উদ্বোধন করার কথা ছিল, আইআইটি খড়্গপুর নির্মিত ৭৫০ শয্যার উন্নত হাসপাতালের। খড়্গপুর গ্রামীণের বলরামপুরে তৈরি করা হয়েছে এই সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতাল আজ ভার্চুয়ালি উদ্বোধন করার কথা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু, শেষ মুহূর্তে, অর্থাৎ অনুষ্ঠানের ঠিক আগের দিনই এই হাসপাতাল উদ্বোধন কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে। সূত্র মারফত এও জানা, ‘নাম’ বিতর্কের কারণেই আপাতত এই কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে! প্রসঙ্গত, ইউপিএ (UPA) আমলে প্রস্তাবিত খড়্গপুর আইআইটি’র বিখ্যাত এই হাসপাতালের নাম দেওয়া হয়েছিল, বিধানচন্দ্র রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। কিন্তু, বর্তমান আমলে আইআইটি কর্তৃপক্ষ তা বদল করে, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে “শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ” নামকরণে সায় দিয়েছিল। এ নিয়েই বিভিন্ন মহলে শুরু হয়েছিল তীব্র বিতর্ক! অবশেষে পিছু হটল আইআইটি কর্তৃপক্ষ।

thebengalpost.in
আইআইটি কর্তৃপক্ষ নির্মিত সেই বিখ্যাত হাসপাতাল :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   ৬ দিন আগেই আত্মহত্যা প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের, ইনস্টাগ্রাম পোস্টে মা'কে স্মরণ, রহস্য রেখেই চলে গেলেন সুশান্ত ]

উল্লেখ্য যে, ৭৫০ শয্যার (আপাতত ৪৫০) এই আধুনিক হাসপাতাল, আজ প্রধানমন্ত্রী’র হাত দিয়েই (ভার্চুয়ালি) উদ্বোধিত হওয়ার কথা ছিল। হাসপাতালের নাম, “বিসি রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ হসপিটাল” এর বদলে “শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ” রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। বাম-কংগ্রেস-তৃণমূলের একযোগে অভিযোগ ছিল, “বিশ্ববিশ্রুত চিকিৎসক তথা ‘বাংলার রূপকার’ বিধানচন্দ্র রায়ের পরিবর্তে, বিজেপির জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতালের নামকরণ করা আসলে কেন্দ্রীয় সরকারের অধীন আইআইটি কর্তৃপক্ষের নিম্নরুচির পরিচয়!” রাজনৈতিক জগতের বাইরে, অরাজনৈতিক ব্যক্তিত্বরাও এর তীব্র প্রতিবাদ জানান। এমনকি, আইআইটি পড়ুয়াদের একাংশও প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছিলেন বলে সূত্রের খবর। শেষমেশ, নাম বিতর্কে আপাতত আজ হাসপাতাল উদ্বোধন কর্মসূচি প্রধানমন্ত্রী’র সফর-তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে আইআইটি কর্তৃপক্ষ মুখে কুলুপ আঁটলেও, একথা বুঝে নিতে অসুবিধা হয়না, বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সেন্টিমেন্টে আঘাত দিতে রাজি নয় কেন্দ্র সরকার!

[ আরও পড়ুন -   এবার ঘরে বসেই পুজো দেখবে মেদিনীপুর! ডিজিটাল মাধ্যমে 'পুষ্পাঞ্জলি' ]