‘আনলক ওয়ান’ দিয়েই লকডাউনে‌র পঞ্চম পর্ব পালিত হবে ৩০ জুন অবধি, রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফিউ

বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৩০ মে : শুরু হতে চলেছে পঞ্চম দফার লকডাউন পর্ব, যার পোশাকি নাম দেওয়া হয়েছে, আনলক-১। উল্লেখ্য যে, চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে ৩১ মে। এরপর ১ জুন থেকে নতুন করে লকডাউন শুরু হবে কিনা, এই নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনায় জল‌ ঢেলে দিয়ে শর্তসাপেক্ষে পঞ্চম দফার বিশেষ লকডাউন ঘোষিত হল, আগামী ৩০ জুন পর্যন্ত।

বিজ্ঞাপন

 

এদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকেও লকডাউনের পঞ্চম দফা উপলক্ষে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোটামুটি কেন্দ্রীয় সরকারের অনুসরণেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল এই বিষয়ে ঘোষণাও করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[ আরও পড়ুন -   মেদিনীপুরে সবুজখেকো 'রাক্ষুসে' শুঁয়োপোকা ঘিরে আতঙ্ক ]

একে লকডাউন না বলে আনলক-১ ও বলা যেতে পারে, অর্থাৎ ধাপে ধাপে লকডাউন শিথিল হওয়া শুরু হল। তবে কিছু ক্ষেত্রে লকডাউন জারি থাকছে, যেমন- কন্টেনমেন্ট জোন গুলিতে এবং বাকি এলাকাতে শুধুমাত্র রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত। দেখে নেওয়া যাক এই লকডাউন সম্পর্কে-

১. প্রথম ধাপে, কন্টেনমেন্ট জোনের বাইরে, ৮ জুন থেকে খোলা যাবে ধর্মীয় স্থান, সরকারি – বেসরকারি অফিস, হোটেল – রেস্তরাঁ, শপিং মল, তবে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে কঠোর ভাবে।

[ আরও পড়ুন -   ধীরে ধীরে কোভিড যুদ্ধ জয়ের পথে পশ্চিম মেদিনীপুর, শেষ সাতদিনে সংক্রমিত মাত্র ৩৩৮, করোনা হাসপাতালে ভর্তি মাত্র ৫৫ জন ]

২. দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে খোলা যাবে স্কুল – কলেজ – বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার। তবে, রাজ্য সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে। তারপর জুলাই মাসে এই সব প্রতিষ্ঠান খোলার বিষয়ে বাধা থাকবে না।

৩. তৃতীয় ধাপে মেট্রো, লোকাল ট্রেন খোলা যাবে কি না সে ব্যাপারে আলোচনা হবে। যদি সংক্রমণ কমে, তবে সবই পর্যায়ক্রমে চালানো হবে।

[ আরও পড়ুন -   "নন্দীগ্রামে আমি দাঁড়ালে কেমন হয়?" : মমতা বন্দ্যোপাধ্যায় ]

 

এদিকে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ১ জুন থেকে ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবে তবে ১০ জনের বেশি নয়। ১০০% চা বাগান এবং জুট মিল, ৭০% নিয়ে খুলবে সরকারি ও বেসরকারি অফিস গুলি।‌ কাজেই শুধুমাত্র কনটেইনমেন্ট জোন বাদে লকডাউন একপ্রকার উঠে যাওয়া শুরু হল এবং সচেতনতার ভার ছাড়া শুরু হল সাধারণ মানুষের ওপরই!