আত্মসমর্পণ করল কানপুরের ডনের সবচেয়ে কাছের শাগরেদ, হেফাজতে নেওয়ার আর্জি পুলিশের

বিশেষ প্রতিবেদক, কানপুর, ৩০ জুলাই : অবশেষে আত্মসমর্পণ করল, ৮ পুলিশকর্মী খুনের ঘটনার অন্যতম আসামি কানপুরের ডন বিকাশ দুবের অন্যতম শাগরেদ গোপাল সাইনি। আগেই কানপুরের মাউটি এলাকার বিশেষ আদালতে গোপালের আত্মসমর্পণের আবেদন জমা দিয়েছে তার আইনজীবী। শেষ পর্যন্ত আজকে বৃহস্পতিবার আদালতে সশরীরে এসে আত্মসমর্পণ করে গোপাল। কানপুরের রুরাল পুলিশ সুপার ব্রজেশ শ্রীবাস্তব জানান পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা বাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানানো হয়েছে।

দ্য বেঙ্গল পোস্ট
আত্মসমর্পণ করলো গোপাল সাইনি :

জুলাইয়ের ৩ তারিখ, আট জন পুলিশ কর্মীকে গুলিতে ঝাঁজরা করে দেয় কানপুরের ডন বিকাশ দুবে এবং তার দলবল। সামান্য লড়াই করার সুযোগ টুকুও দেয়নি বিকাশ দুবেরা। এই ঘটনার ১ সপ্তাহ পর ১০ জুলাই বিকাশ দুবে উজ্জয়নী তে আত্মসমর্পণ করে, কিন্তু উজ্জয়িনী থেকে কানপুর আনার রাস্তায় পুলিশের গাড়ির দুর্ঘটনা ঘটে এবং ঘটনাচক্রে পুলিশের এনকাউন্টারে বিকাশ দুবে মারা যায়। সেই সঙ্গে, বিকাশের দলের ৫ সদস্যকেও এনকাউন্টারে মেরে ফেলে উত্তরপ্রদেশের পুলিশ, কিন্তু খোঁজ মেলেনি গোপাল সাইনির। তাকে ধরে দেওয়ার জন্য প্রথমে ৫০ হাজার টাকা এবং পরে তা বাড়িয়ে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ইউপি সরকার। অবশেষে, গোপাল সাইনি নিজেই ধরা দিল আদালতে। সূত্রের খবর বিকাশ দুবের কার্যকলাপ, তার প্রভাব, তার উৎপত্তির রহস্য জানার জন্য একমাত্র গোপাল সাইনিই জীবিত রয়েছে! ফলে তার থেকে অনেক কিছুই জানা যেতে পারে বলে আশা করছে অনেকে। শেষপর্যন্ত কি ঘটে তা দেখার জন্যেই অপেক্ষায় দেশবাসী।

[ আরও পড়ুন -   ঐতিহাসিক রায়! অনিয়মে ভরা আপার প্রাইমারির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করল কলকাতা হাইকোর্ট ]