বিশেষ প্রতিবেদক, দিল্লি, ২৮ আগস্ট : করোনা আবহের মধ্যে এবছরের কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা হবে কি হবে না, সেই নিয়ে দ্বন্দ কাটছিল না! বিভিন্ন রাজ্যে কড়াকড়ি লকডাউনের ফলে সমস্যা আরও জটিল হচ্ছিল, সব দিক বিবেচনা করে পরীক্ষা বাতিলের আর্জি জানিয়েছিল অনেক রাজ্য। অবশেষে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিলের আর্জি পুরোপুরি বাতিল করে দিল সুপ্রীম কোর্ট।

বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এম আর শাহের বেঞ্চ জানিয়ে দিয়েছেন, “কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিল করা অসম্ভব! পরীক্ষা না দিয়ে ডিগ্রী দেওয়া যাবে না, পরীক্ষা হবেই এবং তা ৩০ শে সেপ্টেম্বরের মধ্যেই”। সুপ্রীম কোর্ট এও স্পষ্ট করেছে, পরীক্ষার সময়সীমা ৩০ শে সেপ্টেম্বরের পর করতে গেলে, সংশ্লিষ্ট রাজ্যকে আবেদন করতে হবে ইউজিসির কাছে।








