দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীজাপুর (ছত্তিশগড়), ৩০ আগস্ট : ছত্তিশগড় রাজ্যের বীজাপুরে মাওবাদীদের দ্বারা এক পদস্থ পুলিশ আধিকারিককে অপহরণ করার অভিযোগ উঠে আসছে! সূত্রের খবর অনুযায়ী, বীজাপুর জেলার কুডরু থানার এএসআই নাগাপ্পা কোর্সা (৫৫) আজ (রবিবার) দুপুরে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর থেকেই তাঁর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে! বীজাপুর জেলার এসপি কমলেশ্বর কাশ্যপ জানিয়েছেন, থানা থেকে রওনা দেওয়ার ৫ কিলোমিটারের মধ্যে মঙ্গাপেট্টা গ্রাম থেকে তাঁর বাইকটি উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীরা বাইকটি পড়ে থাকতে দেখে, পুলিশের খবর দিয়েছিলেন! তিনি এও জানিয়েছেন, তাঁর খোঁজে তল্লাশি চলছে, তবে এখনো পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি এবং কোন মাওবাদী দলেরও সন্ধান পাওয়া যায়নি!

সূত্রের খবর অনুযায়ী, কুডরু থানা থেকে ২০-২৫ কিলোমিটারের মধ্যে চেরামুঙ্গি গ্রামে তাঁর বাড়ি। রবিবার তিনি ছুটি নিয়ে দুপুর ১ টা নাগাদ থানা থেকে বেরিয়েছিলেন। কিন্তু, থানা থেকে মাত্র ৫ কিলোমিটারের মধ্যে মঙ্গাপেট্টা গ্রাম থেকেই তাঁকে মাওবাদীরা অপহরণ করে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে! নিখোঁজ পুলিশকর্মীর স্ত্রী পেশায় শিক্ষিকা, তাঁর এক ছেলে ও এক মেয়ে। এই ঘটনায় পুলিসকর্মীর বাড়িতে চরম দুঃশ্চিন্তা’র ছায়া নেমে এসেছে এবং বীজাপুর জেলার পুলিশ মহলে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে।

*** আরো পড়ুন : সুলভ বিদ্যুতের বিলের রেকর্ড দিল্লি সরকারের….







