দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট : গত ২৮ শে জুলাই প্রকাশিত কনটেইনমেন্ট জোনের তালিকাতে জেলায় কনটেইনমেন্ট জোন ছিল, ১২৯ টি। ঠিক এক সপ্তাহ পর (৪ আগস্ট), এই ধরনের ব্রড বেসড কনটেইনমেন্ট বা সুবিস্তৃত গন্ডীবদ্ধ এলাকা বেড়ে হল ১৬১ টি।

এর মধ্যে, মেদিনীপুর পৌরসভাতে ১২ টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে, সদর ব্লকে আরো ৩ টি। শুধু খড়্গপুর পৌরসভাতেই ৪০ টি কনটেইনমেন্ট জোন।

এদিকে, জেলাশাসক ডঃ রশ্মি কমল, এই নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছেন, রাজ্য সরকারের গত ৭ ই জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধরনের কনটেইনমেন্ট জোন সুবিস্তৃত (বা Broad based)। এই ধরনের কনটেইনমেন্ট জোনগুলিতে বন্ধ থাকবে, অফিস-আদালত সবকিছুই। সমস্ত রকমের জমায়েত এবং জরুরী পরিষেবা বিবর্জিত বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কেবল, হাসপাতাল, ওষুধ দোকান, চিকিৎসা পরিষেবা সংক্রান্ত জরুরি বিষয়ের উপর ছাড় দেওয়া হয়েছে।
দেখে নিন সম্পূর্ণ তালিকা :

















