বিশেষ প্রতিবেদক, জম্মু ও কাশ্মীর, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের আগের দিনই জঙ্গি হামলা শ্রীনগরে। আজ (১৪ আগস্টে) শ্রীনগরের নওগামে পুলিশ পেট্রোলিং চলাকালীন, পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিন পুলিশকর্মী! নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, দু’জন শহীদ হন এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
জম্মু-কাশ্মীর পুলিশ আজ টুইট করে এই খবর জানিয়েছেন। শহীদ হওয়া দুই পুলিশকর্মী’র নাম হল, কনস্টেবল আশিক ও কনস্টেবল আশরফ।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা যায়, আজকের এই নাশকতার বিষয়ে আগাম কোনো খবর ছিলনা তাদের কাছে। হঠাৎ করেই সন্ত্রাসবাদীরা পুলিশ কনভয়ের একটি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে, কিছু বুঝে ওঠার আগেই। তবে, পাল্টা গুলি চালানোর সাথে সাথে জঙ্গিরা পালিয়ে যায়। তাদের সন্ধান চালাচ্ছে সেনা ও পুলিশ কর্মীরা।







