সুশান্তের মৃত্যু রহস্যতে নতুন মোড়! আত্মহত্যা নয়, খুন হয়েছেন, প্রমাণ দিচ্ছেন অনুরাগীরা

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১ জুলাই : ১৬ দিন পেরিয়ে গেলেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের সুরাহা যেনো কোনোভাবেই হচ্ছেনা! বরং, দিন দিন আরো বেশি জটিল হচ্ছে এই ঘটনা। যদিও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু, তার ভক্ত দল যেন কোনোভাবেই মেনে নিতে পারছেনা প্রিয় তারকার এই পদক্ষেপ! বার বার তারা দাবি জানাচ্ছে, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাঁকে। কখনো সুশান্তের আঙ্গুল নড়ার ভিডিও ভাইরাল হচ্ছে, তো কখনো জানা যাচ্ছে তিনি ২ বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। একের পর এক তথ্য সামনে উঠে আসছে।
দ্য বেঙ্গল পোস্ট
এবার জানা যাচ্ছে, সুশান্তের মৃত্যুর আগেই নাকি তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়ে গিমেছিল উইকিপিডিয়াতে,এমনই দাবি করেছেন সুশান্তের এক ভক্ত। তাঁর দেওয়া স্ক্রীনশট অনুযায়ী, সুশান্তের মৃত্যুর খবর তার কারণ সহ আপডেট হয়ে গিয়েছিল সকাল ৯.০৮ মিনিটে। কিন্তু, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সুশান্তের মৃত্যু হয়েছিল সকাল ১০.৩০ মিনিট নাগাদ। এবার ভক্তদের প্রশ্ন তাহলে কি আগেই কেউ জানত যে সুশান্ত মারা গেছেন বা যাবেন? সুশান্তের বাড়ির পরিচারিকা জানান, সকাল ৯ টা নাগাদ সুশান্ত রুমের বাইরে বেরোন, ১০ টা নাগাদ জুস নিয়ে রুমে চলে যান এবং নিজেকে বন্ধ করে নেন। ১০.৩০ টা নাগাদ এই ঘটনা ঘটে।
দ্য বেঙ্গল পোস্ট
তাঁর আরেক অনুগামী টুইট করে জানান, সুশান্তের মৃত্যুর খবর উইকিপিডিয়াতে আপডেট হয়ে গিয়েছিল সকাল ০৮.৫৯ মিনিটে। আরো একজন জানান, সুশান্তের উইকিপিডিয়া আপডেটের আইপি এড্রেস ব্লক করা আছে। তবে উইকিপিডিয়ার সময় রেকর্ড করা হয় UTC (Universal time coordinate) অনুযায়ী, অর্থাৎ ভারতীয় সময় থেকে ৫ ঘন্টা ৩০ মিনিট পিছনে সুতরাং UTC অনুযায়ী যদি কেউ ৮.৫৯ মিনিটে সম্পাদনা করে থাকেন, সেটি ভারতীয় সময় অনুযায়ী দাঁড়াচ্ছে ০২.২৯ মিনিট। তবে এই তথ্য ও টাইমের সত্যতার ঘটনাটি খতিয়ে দেখার জন্য অনুগামীরা CBI তদন্তের আবেদন জানিয়েছেন, অমিত সাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। উল্লেখ্য, এরই মধ্যে পুলিশ জানতে পেরেছে গত কয়েকমাসে ৫০ টি সিম পরিবর্তন করেছিলেন সুশান্ত! তবে কি তাকে কেউ হুমকি দিচ্ছিলেন? উত্তরের খোঁজে এরই মধ্যে তাঁর ঘনিষ্ঠ ২৫ জন কে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রার পুলিশ। এবার প্রিয় অভিনেতার মৃত্যুর আসল কারণ জানতে উতলা হয়ে উঠেছেন তার প্রত্যেক অনুগামী।
দ্য বেঙ্গল পোস্টদ্য বেঙ্গল পোস্ট

[ আরও পড়ুন -   পরিবার থেকে গোষ্ঠী সংক্রমণের হাত ধরে মেদিনীপুরে ফের ৩১ জন আক্রান্ত! শরৎপল্লী, রাঙামাটি, পালবাড়ি, আবাসে থামছেই না করোনা ]