সিপিআইএম থেকে তৃণমূলের বিধায়ক, রাজনীতির যুদ্ধে বারবার জিতলেও করোনা যুদ্ধে হেরে গেলেন সমরেশ দাস

নিজস্ব প্রতিবেদক, কলকাতা ও পূর্ব মেদিনীপুর, ১৭ আগস্ট : দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের পর এবার করোনায় প্রাণ হারালেন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। সিপিআইএম থেকে তৃণমূলের বিধায়ক, রাজনীতির যুদ্ধে বারবার জিতলেও করোনা যুদ্ধে হেরে গেলেন তিনি! সল্টলেকের আমরি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ ভোর সোয়া চারটে নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৬।

thebengalpost.in
করোনা যুদ্ধে হেরে গেলেন বিধায়ক সমরেশ দাস :

[ আরও পড়ুন -   মেদিনীপুর, খড়্গপুর সহ সারা জেলাতেই পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে সর্বত্র বিক্ষোভ কর্মীদের ]

গত ১৮ জুলাই তিনি করোনা আক্রান্ত হলে প্রথমে তাঁকে ভর্তি করা হয় পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতালে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৪ জুলাই সল্টলেকের আমরি কোভিড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। কিন্তু, শেষরক্ষা হলোনা। আজ ভোরেই মৃত্যু হয় এগরা বিধানসভা কেন্দ্র থেকে পরপর পাঁচবার জয়ী এই বিধায়কের। তিনি একসময় সিপিআইএমের বিধায়ক ছিলেন, তারপর ক্ষমতায় আসার পর তৃণমূলে যোগ দিয়েও বিধায়ক হন। উল্লেখ্য যে, করোনা ছাড়াও তাঁর কো-মর্বিডিটি ছিল। কিডনির সমস্যা, হাই ব্লাড সুগার এবং সবশেষে করোনা’র কারণে তাঁর মাল্টি অর্গান ফেলিওর হয়। অজাতশত্রু এই বিধায়কের প্রয়াণে, রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে!

[ আরও পড়ুন -   মহতী রক্তদান শিবিরের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন মৌচাকের ]