দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই : নিউটাউনের (উত্তর ২৪ পরগণা) চায়ের দোকানে বিজেপি’র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও তাঁর কর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল
(১ জুলাই) বিকেল থেকে উত্তপ্ত হয়ে উঠছিল পশ্চিম মেদিনীপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন অংশ। জেলার বিভিন্ন রাজ্য সড়ক ও জাতীয় সড়কে বিক্ষোভ দেখানো ছাড়াও, মেদিনীপুর খড়গপুর সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধও করে উত্তেজিত বিজেপি
কর্মীরা। মেদিনীপুর শহরের কেরানীটোলায় বিজেপি’র পথ অবরোধ’কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোতোয়ালি থানার পুলিশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করতে গেলে, বিজেপির মহিলা মোর্চার সঙ্গে পুলিশের বচসা
ও তর্কাতর্কি হয়।
এদিকে, খড়্গপুর শহরের গোলবাজার, কৌশল্যা, মালঞ্চ, খরিদা সহ বিভিন্ন জায়গায় বিজেপি পথ অবরোধ করে ও বিক্ষোভ দেখায়। বিজেপির মহিলা মোর্চার সঙ্গে পুলিশের বচসা বাধে ও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। জেলা জুড়ে এদিনের বিক্ষোভ ও পথ অবরোধ প্রসঙ্গে বিজেপি’র জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, “আমরা লজ্জিত, এ কোথায় বাস করছি আমরা! অকারণে, তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী আমাদের রাজ্য
সভাপতি ও বিজেপি কর্মীদের হেনস্থা করল, গাড়িতে হামলা চালাল। আর তার প্রতিবাদে, শান্তিপূর্ণ পথ অবরোধ করলে, তৃণমূলের দলদাস পুলিশ বিজেপি কর্মীদের আটক করল।”
Home Paschim Medinipur মেদিনীপুর, খড়্গপুর সহ সারা জেলাতেই পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি বিজেপি কর্মীদের,...







