সিআরপিএফ এর মহিলা বাহিনীর এক অফিসার, এক জওয়ান এবং ডেবরা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী সহ পশ্চিম মেদিনীপুরে ১২ জন, ঝাড়গ্রামে ৫ জন এবং পূর্ব মেদিনীপুরে ১৯ জন করোনা আক্রান্ত হলেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৭ জুলাই : গত চব্বিশ ঘণ্টায় দুই মেদিনীপুরে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩১ জন! সোমবার সন্ধ্যায় প্রকাশিত, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের করোনা বুলেটিন অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে নতুন করে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং পূর্ব মেদিনীপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে, পশ্চিম মেদিনীপুরে কর্তব্যরত সিআরপিএফ এর ২৩২ নং ব্যাটেলিয়ান (মহিলা বাহিনী) এর এক (মহিলা) অফিসার, শালবনীর কোবরা ক্যাম্পের এক জওয়ান এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল, গতকাল (রবিবার) রাতে। সোমবার সন্ধ্যায় তাঁদের দু’জনকেই শালবনী করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাহিনী দুটির বাকি জওয়ানদেরও করোনা টেস্ট করা হয়েছে। অনেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে, দু’জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিদের রিপোর্ট মঙ্গলবার অথবা বুধবার পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

thebengalpost.in
২৩২ নং ব্যাটেলিয়ন :

এছাড়াও, বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, ঝাড়গ্রাম জেলার বাসিন্দা, ডেবরা হাসপাতালের ব্লাড ব্যাংকে কর্মরত এক স্বাস্থ্যকর্মীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গতকাল। ইতিমধ্যে, ওই ব্লাড ব্যাংকের বাকি কর্মীদেরও কোয়ারেন্টিন করা হয়েছে বলে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে গত শনিবার শালবনী করোনা হাসপাতালে কর্মরত ৪ জন স্বাস্থ্যকর্মীরও রিপোর্ট পজিটিভ এসেছিল। তাঁরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানা গেছে। এই মুহূর্তে, ২৯ জন সক্রিয় করোনা আক্রান্ত শালবনী করোনা হাসপাতালে চিকিৎসাধীন বল
thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রামে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন। প্রায় তিন সপ্তাহ করোনা মুক্ত থাকার পর রবিবার একজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল ঝাড়গ্রামে।সোমবারের করোনা রিপোর্ট অনুযায়ী, নতুন‌ করে ঝাড়গ্রামে ৫ জন করোনা আক্রান্ত হলেন! ফলে, ঝাড়গ্রামে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ জন। উল্লেখ্য যে, আগের ১৯ জনই সুস্থ হয়ে উঠেছেন ঝাড়গ্রামে। সূত্রের খবর অনুযায়ী, এই ৬ জনের মধ্যে বেশ কয়েকজন এখন শালবনী করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অপরদিকে, পূর্ব মেদিনীপুরে আজ করোনা আক্রান্ত হয়েছেন ১৯ জন। এরমধ্যে, পটাশপুরের ৩ জন পরিযায়ী শ্রমিকও আছেন।
thebengalpost.in
জেলার বুলেটিন :

[ আরও পড়ুন -   সচেতনতার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ পশ্চিম মেদিনীপুর! শহর মেদিনীপুর সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও কিছুটা দুঃসাহসী খড়্গপুর ]