শেষ পর্যন্ত নতুন বিপদও এসে গেল! ঝাড়গ্রামে পঙ্গপাল জাতীয় পোকার আক্রমণে আতঙ্কিত চাষীরা

সায়নী দাশগুপ্ত, ঝাড়গ্রাম, ২ জুন : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের জোড়াশাল গ্রামে হটাৎ পঙ্গপাল জাতীয় পোকার আক্রমণে আতঙ্কিত চাষীরা! জমির পর জমির ফসল নষ্ট হওয়ার মুখে। লাউ থেকে শুরু করে পুঁই, লঙ্কা, কুমড়ো গাছে দেখা মিলছে এই পঙ্গপাল জাতীয় পোকা। এই পোকার আক্রমণে অতিষ্ট হয়ে উঠেছেন চাষীরা।

[ আরও পড়ুন -   "এতদিন এই লালঝান্ডা গুছিয়ে রেখেছিলাম হিসাব নেওয়ার জন্য", মাও হাতে 'খুন' হওয়া বামকর্মীদের গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে ছত্রধর ]
দ্য বেঙ্গল পোস্ট
জোড়াশালে পঙ্গপাল? 

গ্রামের বাসিন্দাদের কথায় , টিভিতে যে পোকার কথা বলা হয়েছিল, এই গুলি বোধহয় সেই জাতীয় পোকা। সবজি গাছের পাতা শুকনো করে কেটে খেয়ে ফেলছে, ফলে সবজি বা ফসল নষ্ট হয়ে যাচ্ছে! লকডাউনের বাজারে এই ফসল বিক্রি করে তাদের সংসার চলছে, কিন্তু এখন পঙ্গপাল জাতীয় পোকার আতঙ্কে বেশ চিন্তায় পড়েছেন জোড়াশাল গ্রামের বাসিন্দারা।

[ আরও পড়ুন -   মহালয়ার​ পুণ্য প্রভাতে মেদিনীপুরের সূর্যাস্তের হাটে "কাশ বাতাসে", কংসাবতীর তীরে তর্পণ ]