শতবর্ষের ইস্টবেঙ্গল ক্লাবকে টুইটারে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত , ২ আগস্ট : দিনের সেরা চমকটা হয়তো রাতের জন্য তোলা ছিল! ঘড়ির কাঁটায় তখন রাত ১০ টা বেজে ০৩ মিনিট। ইস্টবেঙ্গলকে শতবর্ষের অভিনন্দন জানিয়ে টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ। অভিনন্দন জানিয়ে টুইটারে মোদী লিখলেন, “ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন প্রজন্মের ফুটবলার, সদস্য এবং সমর্থকদের শতবর্ষের অভিনন্দন। ভারতের খেলাধুলার জগতে, পশ্চিমবঙ্গের ক্রীড়া সংস্কৃতি এবং ঐতিহ্যের আসরে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে”। বিভিন্ন স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর টুইট।
প্রধানমন্ত্রী’র শুভেচ্ছা বার্তা :

thebengalpost.in
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা :

[ আরও পড়ুন -   করোনাকে জয় করলেন মন্ত্রী স্বপন দেবনাথ, ছাড়া পেলেন হাসপাতাল থেকে ]

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইস্টবেঙ্গল ক্লাবকে শতবর্ষ পূরণ করার জন্য শুভেচ্ছা জানান। টুইটারে তিনি লেখেন, “ইস্টবেঙ্গল ক্লাবের যে বিশেষ ইতিহাস রয়েছে, তা ভারতীয় ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে”। তিনি লেখেন, ” ১০০ বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল!” এদিকে করোনা আবহের মধ্যে, ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান এবার ক্লাবেই আয়োজন করেছিলেন কর্তারা। প্রধান অতিথি অরূপ বিশ্বাস ও ক্লাবের ৪৫ জন সদস্য উপস্থিত ছিলেন এই বিশেষ দিনে। ঐতিহাসিক এই মুহূর্তে হাজার সমর্থকও সাক্ষী থাকলেন লাল হলুদের শতবর্ষের উদযাপন দিনে।

thebengalpost.in
গর্বের ১০০ :

[ আরও পড়ুন -   লাদাখ সংঘাতের আবহেই কাকরাপার পরমাণু কেন্দ্রের সাফল্য! পরমাণুবিজ্ঞানীদের অভিনন্দিত করলেন প্রধানমন্ত্রী ]