লাদাখ সংঘাতের আবহেই কাকরাপার পরমাণু কেন্দ্রের সাফল্য! পরমাণুবিজ্ঞানীদের অভিনন্দিত করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২২ জুলাই : লাদাখ সীমান্তে এখনও জ্বলন্ত সংঘাতের দাবানল। এরই মধ্যে কাকরাপার পরমাণু কেন্দ্রের প্ল্যান্ট ৩-এর ক্রিটিক্যালিটি অর্জনের জন্য দেশে পরমাণু গবেষকদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রিটিক্যালিটি অর্জন করার মানে পরমাণু শক্তির এই কেন্দ্রটি চালু হলো। বুধবার অর্থাৎ ২২ জুলাই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মোদি লেখেন, “কাকরাপার পরমাণু শক্তিকেন্দ্রে প্লান্ট থ্রি’-এর ক্রিটিক্যালিটি অর্জনের জন্য পরমাণু বিজ্ঞানীদের অভিনন্দন। একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি “KAPP-3” মেক ইন ইন্ডিয়ার উজ্জ্বল উদাহরণ। একইসঙ্গে ভবিষ্যতে এধরনের আরো কৃতিত্বের প্রবর্তক”।

দ্য বেঙ্গল পোস্ট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট :

কাকরাপার পরমাণু শক্তি কেন্দ্র গুজরাতের বয়রা শহরের কাছে অবস্থিত। ১৯৯৩ সালের ৬ মে এই কেন্দ্রে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। KAPS-2 চালু হয় ১৯৯৫ সালের ৮ জানুয়ারী, এবং বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ওই বছরের ১ সেপ্টেম্বর। ৩ এবং ৪ ইউনিট নির্মাণের কাজ শুরু হয় ২০১০ সালের নভেম্বর মাসে। অন্যদিকে, চীনের আগ্রাসন এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে উঠছে নানান প্রশ্ন। দক্ষিণ এশিয়ার এরকম রাজনৈতিক পরিস্থিতিতে দুটি দেশের সম্পর্ক খুবই প্রাসঙ্গিক। এই বিষয় নিয়েই আজ ২২ জুলাই বুধবার রাত ৯ টায় “ইন্ডিয়া আইডিয়াস সামিট” এ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বক্তব্য রাখবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন সচিব মাইক পম্পে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাধু, মার্কিন রাষ্ট্রদূত কেন জেস্টার প্রমুখ ব্যক্তিরা।
দ্য বেঙ্গল পোস্ট
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মার্কিন সচিব মাইক পম্পে :

[ আরও পড়ুন -   তমলুক-শ্রীরামপুর রাজ্য সড়কের বেহাল দশা, গভীর সমস্যায় সাধারণ মানুষ ]