রাজ্যে বাড়ছে সুস্থতার হার, কমছে মৃত্যুর হার, ঝাড়গ্রামে নতুন করে আক্রান্ত ১৩ জন, সুস্থ ১০ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২২ আগস্ট : রাজ্যে প্রতিদিনই এখন করোনা সংক্রমিত ৩০০০ এর বেশি সংখ্যক মানুষ! গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ৩২৩২ জন। তবে, প্রতিদিন সুস্থও হচ্ছেন গড়ে ৩০০০ কিংবা তার থেকেও বেশি জন। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০৮৮ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার, ৭৭ শতাংশেরও বেশি (৭৭.৪১%), যা এখনো পর্যন্ত সর্বাধিক। রাজ্যে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৩৫ হাজারের কিছু বেশি, সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লক্ষ ৫ হাজার মানুষ। অপরদিকে, আজ ৪৮ জন সহ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৩৭ জনের, মৃত্যুর হার মাত্র ২.০১ শতাংশ!

[ আরও পড়ুন -   নার্কোটিক ডিপার্টমেন্টের জালে ড্রাগ চক্রের পান্ডা, যোগ রয়েছে রিহা চক্রবর্তীর ভাইয়ের সাথে ]
thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। এর মধ্যে নয়াগ্রাম ব্লকে ৬ জন, সাঁকরাইল ব্লকে ৩ জন এবং ঝাড়গ্রাম শহরে ৪ জন সংক্রমিত হয়েছেন। এদিকে, ঝাড়গ্রামে আজ সুস্থ হয়ে উঠেছেন ১০ জন।‌ সবমিলিয়ে, আক্রান্ত ১৭৭ জন, সুস্থ ১২১ জন। জেলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের।

[ আরও পড়ুন -   সর্বাধিক সংক্রমণ মেদিনীপুরে! শহর ও শহরতলী মিলিয়ে ৪০, শালবনীতে ৮ জন আক্রান্ত, জেলায় ১৯৩ ]
thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :