বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ২২ জুন : দীর্ঘ লকডাউনের পর আনলক পর্বে গত ৮ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি অফিস শুরু হয়ছে। কিন্তু, অফিস খুললেও পথে-ঘাটে পর্যাপ্ত বাস বা গাড়ী না থাকায় চরম সমস্যায়
ভুগতে হচ্ছে অফিস যাত্রীদের। এরই মধ্যে, ফের সরকারি অফিস গুলিতে ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামীকাল (২৩ জুন) রথ যাত্রা উপলক্ষে সমস্ত রাজ্য সরকারী অফিস
ছুটি থাকবে।

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
কর্মচারীরা তাদের বিশ্বাস অনুযায়ী রথ যাত্রা পালন করতে পারবেন। তবে, কোনো রকম জমায়েত করা চলবে না। একইসাথে, আগামী বুধবার নতুন করে একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও লকডাউন চলাকালীন তিনি দুটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন।







