বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৩ জুন : দিনটা ছিল ৩ জুন ১৯৭৩! বিয়ের ৪৭ বছর পর নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন সয়ং বিগ বি। খোলামেলা ভাবে জানান, এক প্রকার বাধ্য হয়েই তখন বিয়ে করতে হয়েছিল তাঁকে!
অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুড়ি অভিনীত ” জাঞ্জির” ছবিটি সাফল্য পাওয়ার পরেই তিনি বিয়ে করতে বাধ্য হন। বিয়ের ৪৭ বছর পর বিয়ের গল্প বলতে গিয়ে তিনি বলেন , “জাঞ্জির ছবিটির সাফল্যের পর সেলিব্রেট করার জন্য আমি আর জয়া লন্ডন যাওয়ার পরিকল্পনা করি। বাড়িতে এসে বললে বাবা (হরিবংশ রাই বচ্চন) জিজ্ঞেস করেন সঙ্গে কে যাচ্ছে? তখন আমি জানাই যে জয়া যাচ্ছে। তখন তিনি বলেন বিয়ে না করে আমি জয়া’কে নিয়ে কোথাও যেতে পারবোনা! বিয়ে করলে যেতে পারবো, নাহলে নয়। এত পরিকল্পনার পর লন্ডন যাওয়া হবে না! অগত্যা বাধ্য হয়েই বিয়ে করে ছিলাম।”
তাঁর বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বিপাশা বসু, সমিতা শেট্টি সহ অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।







