মেদিনীপুর শহরের উজ্জ্বল নক্ষত্রদের সংবর্ধনা রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ২০ জুলাই : এই বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেদিনীপুরের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। সোমবার মেদিনীপুর সদর মহকুমাক্রীড়া সংস্থার উদ্যোগে, মেদিনীপুর সদর মহকুমা এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিশেষ সাফল্য প্রাপ্তছাত্র ছাত্রীদের সম্মানজ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মহাসমারোহে। উচ্চমাধ্যমিকে সমগ্র রাজ্যে দ্বিতীয় এবং জেলার প্রথম স্থানাধিকারী ছাত্র অনীক জানার বাড়িতে গিয়েও দেখা করেন সংস্থার কর্মীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের সর্বোচ্চ নম্বর প্রাপক সান দাস। বিদ্যাসাগর বিদ্যাপীঠের এই ছাত্রের প্রাপ্ত নম্বর হলো ৬৮১। এই বছর জঙ্গলমহলে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এম.পি. হাইস্কুলের ছাত্র সুশান্ত মাহাতো। তার প্রাপ্ত নম্বর হলো ৬৬৩। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও। পাশপাশি ওই একই স্কুলের আরেক ছাত্র সোহম মাহাতোকেও দেওয়া হয় সংবর্ধনা। মেদিনীপুরের সাব ডিভিশন স্টেট লেভেল এর গোলকিপার সোহমের প্রাপ্ত নম্বর ৬২৫।

দ্য বেঙ্গল পোস্ট
অনিকের বাড়িতে গিয়ে সংবর্ধনা প্রদান :

পাশাপশি, ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তথা উচ্চমাধ্যমিকে মেদিনীপুর জেলার সর্বোচ্চ নম্বর প্রাপক এবং রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারী অনিক জানা কে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মলয় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর অসিত মহাপাত্র সহ প্রসেনজিৎ মল্লিক, অভ্র জ্যোতি নাগ, অর্ণব পতি, বিভাস ভট্টাচার্য সহ আরো অনেকে। প্রত্যেকেই তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্যে অনেক শুভকামনা জানান।
দ্য বেঙ্গল পোস্ট
১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান :

[ আরও পড়ুন -   ঝাড়গ্রামে তৈরি হল তৃণমূলের আইটি সেল ]